রোমাঞ্চ নিয়ে ইউরো শুরুর অপেক্ষায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, ১৪:১৩আপডেট : ১৬ জুন ২০২৪, ১৪:১৩

গত আসরে ‘প্রথম ইউরো’ জয়ের খুব কাছে চলে গিয়েছিল ইংল্যান্ড। ফাইনালে গিয়ে পারেনি যদিও। টাইব্রেকারে তাদের হৃদয় ভেঙে শিরোপা ঘরে তুলেছিল নব উদ্যোমে ধেঁয়ে আসা ইতালি। গতবারের রানার্স আপদের চলতি আসরের মিশন শুরু হচ্ছে আজ। রবিবার দিবাগত রাত ১টায় থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ সার্বিয়া। 

২০১৬ সালে গ্যারেথ সাউথগেটের কোচ হয়ে আসার পর প্রায় প্রতিটি টুর্নামেন্টে আশা জাগিয়েছে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনাল, গত ইউরোর ফাইনাল আর কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য এখনও অধরাই। এবার অবশ্য ব্যর্থ হলে নিজেই বিদায় বলবেন ইংল্যান্ড কোচ। জার্মান পত্রিকা বিল্ডকে এমনটা নিজেই জানিয়েছেন। তাই এবার ব্যতিক্রমী কিছু করে দেখানোর মন্ত্র জপছেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাউথগেট বলেছেন, ‘এই পদে আট বছর হলো কাজ করছি। সার্বিক অবস্থাটা জানা আছে। দলটাকে সর্বোচ্চ সেরা পন্থায় তৈরি করার চেষ্টা করি। এখন টুর্নামেন্ট শুরুর জন্য আমরা মুখিয়ে।’

টুর্নামেন্টে জায়ান্ট জার্মানি, স্পেন উড়ন্ত সূচনা করেছে। ইংল্যান্ডকেও টিকে থাকতে ব্যতিক্রমী কিছুর প্রয়োজন। সাউথগেটের ধারণা, ‘দেখুন জার্মানিযেভাবে খেলে থাকে, সেভাবেই সর্বশেষ ম্যাচে খেলেছে। স্পেনও মাঠে নামছে। এখানে অনেক ভালো দল রয়েছে। গ্রুপ পর্ব পার হতে হলে আমাদের ব্যতিক্রমী কিছু করে দেখাতে হবে। তাই আমি রোমাঞ্চিত।’     

প্রতিপক্ষ সার্বিয়ার অবস্থা যেমন
জার্মানিতে আসার আগে মিশ্র অভিজ্ঞতা গয়েছে সার্বিয়ার। প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে পরাজয়ের আগে সুইডেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। সর্বশেষ পাঁচ বিশ্বকাপের চারটি খেললেও সার্বিয়া ইউরো খেতে নামছে ২০০০ সালের পর প্রথমবার! সার্বিয়া ও মন্টেনেগ্রো আলাদা হওয়ার আগে সর্বশেষবার তারা যুগোস্লাভিয়ার অধীনে খেলেছে। 

সাবেক খেলোয়াড় দ্রাগান স্টোজকোভিচ দলটির কোচ। যাদের হয়ে সেট পিস আর লং বলে সমস্যা তৈরি করতে পারেন ফুলহ্যামের সাবেক স্ট্রাইকার আলেক্সান্ডার মিত্রোভিচ। আক্রমণে ধার বাড়াতে রয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ। রয়েছেন চেলসি গোলকিপার দোর্দে পেত্রোভিচ ও ফুলহ্যাম মিডফিল্ডার সাসা লুকিচও। 

একই দিন সন্ধ্যায় মাঠে নামবে পোল্যান্ড-নেদারল্যান্ডস। ম্যাচটা শুরু হবে ৭টায়। রাত ১০টায় মাঠে নামবে স্লোভেনিয়া-ডেনমার্ক। 

 

/এফআইআর/   
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী