ফ্রান্স ম্যাচকে কঠিন পরীক্ষা মানছেন নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ১৩:২৩আপডেট : ২১ জুন ২০২৪, ১৩:৩০

ইউরোর প্রথম ম্যাচ জিতলেও প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে যাওয়ায় ধাক্কা খেয়েছে ফ্রান্স। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ শুক্রবার তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। রাতের ১টার ম্যাচে শুরুর একাদশে এমবাপ্পের থাকা না থাকা এখনও নিশ্চিত নয়। তার পরেও এই ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান।
    
দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। ফ্রান্স অস্ট্রিয়াকে হারিয়েছে ১-০ গোলে। পোল্যান্ডকে শেষ দিকে পাওয়া গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচেও বড় প্রভাবক হয়ে উঠতে পারেন এমবাপ্পে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিশ্চিত না হলেও ইঙ্গিত দিয়েছেন, লিপজিগে আজ শুরু থেকেও খেলতে পারেন তারকা ফরোয়ার্ড। ডাচদের কোচ অবশ্য এমবাপ্পেকে নিয়ে পড়ে থাকতে চাইলেন না। ম্যাচের আগে কোম্যান জানিয়েছেন, তার নজর দলকে তৈরি করার দিকে, ‘ব্যাপারটা দেশম বলতে পারবে যে, এমবাপ্পে খেলবে কি খেলবে না। ফ্রান্স এতই শক্তিশালী এমবাপ্পে না খেললে বদলিও ভালো খেলতে পারবে। এখন আমার মনোযোগ নিজেদের প্রস্তুত করার দিকে। এমবাপ্পের থাকা না থাকার ওপর আসলে কোনও কিছু নির্ভর করছে না।’
 
ইউরোতে এ নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে দুই দল। অতীতে একসময় জমজমাট লড়াই হয়েছে দুই দলের। ১৯৯৬ সালে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফরাসিরা শেষ হাসি হেসেছে। ডাচরা অবশ্য বাকি দুইবার গ্রুপ পর্বেই জিতেছে। ২০০০ সালে ৩-২, ২০০৮ সালে ৪-১ গোলে! তবে নিকট অতীতে ফরাসিদেরই আধিপত্য। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে ফ্রান্স। এই ম্যাচেও সেই ধারা ধরে রাখতে চাইবে দুইবারের চ্যাম্পিয়নরা। 

/এফআইআর/ 
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী