যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ভাগ্য বদলালো না বলিভিয়ার

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, ১০:০৪আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:২৫

দারুণ জয়ে কোপা আমেরিকা শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট ওপেনারে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

টেক্সাসে ম্যাচের তৃতীয় মিনিটেই অগ্রগামিতা পায় যুক্তরাষ্ট্র। বাঁকানো শটে জাল কাঁপিয়েছেন পুলিসিক। তাতে ৬৯ ম্যাচে ৩০ গোল হয়ে গেছে তার। দক্ষিণ আমেরিকান কোনও প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ ম্যাচে এটি দ্রুততম গোল যুক্তরাষ্ট্রের।

শর্ট কর্নার থেকে বল পেলে পুলিসিক দৌড়ে চলে যান পেনাল্টি এরিয়ায়। সেখানে ডান পায়ের শটে জাল কাঁপান যুক্তরাষ্ট্র অধিনায়ক। ৪৪ মিনিটে আবার তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেছেন ফোলারিন ব্যালোগান।

বিরতির পর যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের আধিপত্য বজায় থাকে। তাতে চাপের মুখে থেকেছে বলিভিয়া। ৫০ মিনিটে একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়েছে।   

যে ৬টি দল দক্ষিণ আমেরিকার টুর্নামেন্টের অতিথি হিসেবে আমন্ত্রিত। তার মধ্যে ‘সি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র পরের গ্রুপে যাওয়ার জন্য ফেভারিট। রয়েছে উরুগুয়েও। এই পরাজয়ে ২০১৫ সালের পর থেকে টানা ১৩ ম্যাচে হারের নজির রেখেছে বলিভিয়া। ৩১ ম্যাচেও জয়ের রেকর্ড মাত্র একটি। র‌্যাঙ্কিংয়ের ১১তম দল যুক্তরাষ্ট্র পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার। প্রতিপক্ষ পানামা। তার পর ১ জুলাই গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম