আর্জেন্টিনা-চিলির ম্যাচ কখন, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, ২২:৪৩আপডেট : ২৫ জুন ২০২৪, ২২:৪৩

কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা হয়েছে আর্জেন্টিনার। ম্যাচটি সহজে জেতার পর এবার চিলির বিপক্ষে অগ্নিপরীক্ষা দেওয়ার প্রত্যাশা মেসিদের। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিলি ও আর্জেন্টিনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক চ্যানেল টি স্পোর্টস। মোবাইলেও খেলা দেখতে পারবেন টফি অ্যাপস ডাউনলোড করে।

প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। গোলে তাদের শট ছিল ১৯টি, চিলি বনাম পেরু ম্যাচে দুই দলের মোট শটও (১৮) তাদের চেয়ে কম।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার বেশ পুরানো প্রতিদ্বন্দ্বী চিলি। ৩০ বার দেখা হয়েছে দুই দলের। আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত, যে দুইবার শিরোপা নির্ধারণী ম্যাচে হেরেছে, সেটা টাইব্রেকারে। এবার ব্যর্থতার ধারা ভাঙতে চায় চিলি।

টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি চিলির। পেরুর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ১১টি শটের মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে। এনিয়ে কোপায় শেষ তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো দলটি, মানে ৩৭৮ মিনিট!

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি