চিলির বিপক্ষে খেলার আগে জ্বর আর গলা ব্যথায় ভুগেছেন মেসি 

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, ১২:৫২আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৫২

৩৭তম জন্মদিন পালনের পর লিওনেল মেসি কোপা আমেরিকায় মাঠে নেমেছিলেন। কিন্তু চিলির বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। তবে ৮৮ মিনিটে তার কর্নার থেকেই আসে জয়সূচক গোল। লাউতারো মার্টিনেজের করা গোলে সবার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শেষ আটে জায়গাও করে নিয়েছে। কিন্তু জয় ছাপিয়েও আলোচনায় এখন মেসির ইনজুরি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধেই সাইডলাইনে কিছুক্ষণের জন্য মেডিক্যাল টিমের দ্বারস্থ হতে হয় তাকে। সেবা নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক মাঠে ফিরে সম্পূর্ণ ম্যাচটা শেষ করেছেন।  

মেসি গোলের সুযোগ তৈরি করেন ৩৬ মিনিটে। সেটি গিয়ে আঘাত করে পোস্টে। ম্যাচের পর জানিয়েছেন অস্বস্তির কথা। সেভাবে নিজেকে মেলে ধরতে না পারার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টিকেই সামনে এনেছেন তিনি, ‘বেশ কিছুদিন গলা ব্যথা ও জ্বরে ভোগার পর খেলতে নেমেছি। মনে হয় এই বিষয়টা খেলায় প্রভাব ফেলেছে। ইনজুরির কথা বললে এটা পুরোনো কিছু নয়। এটা মূলত মাসল স্প্যাজম।’  

প্রথমার্ধে কড়া ট্যাকলের শিকার হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যে কারণে ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যাতেও ভোগেন। ২৪ মিনিটে গাব্রিয়েল সুয়াজোর লাথির পর প্রায় দুই মিনিটের মতো ডান পায়ের ঊঁরুতে মেডিক্যাল টিমের সেবা নেন তিনি।  তবে বিষয়টা খুব গুরুতর- সেটা শোনা যায়নি তার কথায়, ‘ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগেছি। সেটা ছিল শুরুতে। জায়গাটা শক্ত হয়ে আসছিল। কিন্তু সেটা শিথিল থাকার কথা। তার পরেও আমি ম্যাচটা শেষ করতে পেরেছি। এখন দেখা যাক সামনে বিষয়টা কতদূর গড়ায়।’

গোল না পেলেও কাতার বিশ্বকাপজয়ী অনন্য কীর্তি গড়েছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২বার গ্রুপ পর্বের বাধা পার করেছেন। গ্রুপ পর্বে আগামী রবিবার তাদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ পেরু। 

/এফআইআর/           
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের