ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ০৩:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩০

ইউরো চ্যাম্পিয়নশিপ শেষপ্রান্তে। একটি ট্রফির জন্য অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে থেকে টিকে আছে আর আট দল। মঙ্গলবার লাইপজিগ স্টেডিয়ামে তুরস্ক ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লাইনআপ পূর্ণ করেছে।

এবারের আসরে শেষ আটের টিকিট কেটেছে স্বাগতিক জার্মানি, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক।

আগামী ৫ জুলাই শুক্রবার স্টুটগার্ট এরেনায় মুখোমুখি হবে ২০০৮ সালের দুই ফাইনালিস্ট স্পেন ও জার্মানি। ১৬ বছর আগে ভিয়েনায় ফাইনালে ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ওই ম্যাচের পর এই প্রথমবার ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। তিনটি করে শিরোপা জিতে যৌথভাবে ইউরোপের সেরা দলও তারা।  

একই দিন দিবাগত রাতে মুখোমুখি হবেন দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ও ফ্রান্স হ্যামবুর্গের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে।

ইংল্যান্ড বেশ চাপে আছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে শেষ ষোলোতে ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ডের, যারা কিনা গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছিল। এই ম্যাচটি হবে আগামী শনিবার ডুজলডর্ফ স্টেডিয়ামে।

সেমিফাইনালের শেষ জায়গাটি নিতে একই দিন রাতে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ

৫ জুলাই, রাত ১০টা, স্পেন বনাম জার্মানি, স্টুটগার্ট

৫ জুলাই, রাত ১টা, পর্তুগাল বনাম ফ্রান্স, হ্যামবুর্গ

৬ জুলাই, রাত ১০টা, ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, ডুজলডর্ফ

৬ জুলাই, রাত ১টা, নেদারল্যান্ডস বনাম তুরস্ক, বার্লিন

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি