মার্টিনেজ বিশ্বসেরা গোলকিপার: মেসি

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৮:২৮আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮:২৮

চলতি কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে দুর্দান্ত দুটি সেভ করেন তিনি। তাতে সেমিফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক লিওনেল মেসি তাকে প্রশংসায় ভাসালেন। তাকে বিশ্বসেরা গোলকিপার বললেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

শেষ দিকে ইকুয়েডর গোল শোধ দিয়ে ম্যাচে সমতা ফেরালে টাইব্রেকারে গড়ায় খেলা। মেসি প্রথম শটে ক্রসবারে আঘাত করেন। তবে মার্টিনেজ অ্যাঞ্জেল মিনা ও অ্যালান মিন্দাকে রুখে দেন এবং নিকোলাস ওতামেন্দির জয়সূচক পেনাল্টি গোল সেমিফাইনালে তোলে দলকে।

মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আরেকটি ধাপ... কঠিন প্রতিপক্ষের সঙ্গে আমরা বেশ ভুগলাম। সেমিতে ওঠার পেছনে প্রত্যেকের অবদান আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের বিশ্বসেরা গোলকিপার আছে।’

এই প্রথম নয়, এর আগেও আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন মার্টিনেজ। ২০২১ সালের কোপায় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলের জয়ে তিনটি সেভ করেন মার্টিনেজ। আর কাতারে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি সেভ করে দলকে এনে দেন ট্রফি।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি