কিংসকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ১৮:৩৭আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৮:৪০

অনেক দিন হলো প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা পাচ্ছে না আবাহনী লিমিটেড। তবে এবার অনূর্ধ্ব-১৮ বয়সীদের লিগে শিরোপার সুবাস পাচ্ছে আকাশী-নীল জার্সিধারীরা। আজ বুধবার আবাহনী ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে।

পুলিশ এফসির মাঠে প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। তিনটি গোলই হয়েছে বিরতির পর। আবাহনীর দুই ফরোয়ার্ড গোল করে দলের জয় এনে দেন। 

ম্যাচের ৪৭ মিনিটে আব্দুল্লাহ নোমান দীপু প্রথম গোল করেন। ৯ মিনিট পর ইয়াসিন আরাফাত সিফাত ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শেষ দিকে এসে কিংস এক গোল শোধ দেয়। আবু সাইদ ৭৯ মিনিটে লক্ষ্যভেদ করেন।

৫ ম্যাচের সবগুলো জিতে আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে। সমান ম্যাচে কিংস দুই হারে ৯ পয়েন্ট পেয়েছে। 

ম্যাচশেষে আবাহনীর সহকারী কোচ প্রাণতোষ কুমার বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আজ আমরা ভালো খেলে ম্যাচ জিতেছি। আর শুধু তিন ম্যাচ বাকি আমাদের। এর মধ্যে দুটি ম্যাচ জিততে পারলেই শিরোপা নিশ্চিত হবে। আশা করি বয়সভিত্তিক লিগে শিরোপা জিততে পারবো আমরা।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে