যে কারণে মেসি-ইয়ামালের ভাইরাল ছবিগুলো এতদিন গোপন ছিল

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৫:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:৪৬

এবারের ইউরো দিয়ে আন্তর্জাতিক ফুটবলেও আলো ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ উইঙ্গারকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই শিশু ইয়ামালকে মেসির গোসল করানোর কিছু ছবি ভাইরাল হয়েছে। তাতে প্রশ্ন উঠেছে এতদিন এই ছবি কোথায় ছিল? ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের শিরোপা নির্ধারণী ফাইনালের আগে লামিনে ইয়ামালের মুখ থেকেই জানা গেলো, এতদিন ইচ্ছে করেই গোপন রাখা হয়েছিল সেসব ছবি। 

৬ মাস বয়সী শিশু ইয়ামালের সঙ্গে মেসির সেই ছবিগুলো ২০০৭ সালের। ছবিতে উপস্থিত ছিলেন ইয়ামালের মা শেইলা এবানাও। এই মাসের শুরুতেই ছবিগুলো ছড়িয়ে পড়লে দ্রুত ফুটবল বিশ্বের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।  

মেসির কোলে শিশু ইয়ামাল। ছবিগুলো ছিল মূলত চ্যারিটি ক্যালেন্ডারের। তখন ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি তোলার কাজটি হাতে নেয় কাতালান পত্রিকা দিয়ারিও স্পোর্ট।

কিন্তু এতদিন ছবি গোপন রাখার কারণ হিসেবে ইয়ামাল জানিয়েছেন, ‘অবশ্যই, ওই বয়সে আমার মোটেও ধারণা ছিল না তখন আসলে কী হচ্ছে। আমার বাবা ছবিগুলো সংগ্রহে রেখেছিল। যা কখনও প্রকাশ্যে আসেনি। কারণ হচ্ছে, কখনও চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক।’

মেসির মতো ফুটবলারের সঙ্গে তুলনার সুযোগ কেউ হারাতে চাইবে না। কিন্তু ইয়ামালের সেই পথে না হাঁটার যুক্তি ছিল, ‘ফুটবলের সব সময়ের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনায় কেউ বিরক্ত হবে না। কিন্তু এটা এমন একটা বিষয় যেটা নিজের বিপক্ষেই চলে যেতে পারে। কারণ কখনও তার মতো হওয়া সম্ভব নয়।’

অথচ ইয়ামাল না চাইলেও সেই তুলনাটা কিন্তু করছেন ফুটবল ভক্তরা। ডান প্রান্তে বার্সেলোনার হয়ে বাম পায়ের উইঙ্গার হিসেবে তার চোখ জুড়ানো পারফরম্যান্সে মেসির সঙ্গে তার তুলনা চলতে থাকে শুরুতেই। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সায় অভিষেকের পর গত মৌসুমে ৫০টি ম্যাচ খেলেছেন। সেখানে আলো ছড়িয়েছেন বলে স্পেনের হয়ে দ্রুত আন্তর্জাতিক অঙ্গনেও তার ডাক পড়ে। যার ধারাবাহিকতায় চলতি ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। শুধু কি তাই? সর্বকনিষ্ঠ হিসেবে গোলদাতাও হয়ে যান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে!            

/এফআইআর/      
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী