যা চেয়েছি, জীবন তার চেয়ে বেশি কিছু দিয়েছে: ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৫:০০আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৮:৫৭

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন আর্জেন্টিনার তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। রবিবার জাতীয় দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করেছেন তিনি। পরে নৈশভোজে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সতীর্থরা। ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে দাঁড়িয়ে পরিতৃপ্ত আর্জেন্টিনার অভিজ্ঞ এই খেলোয়াড়।

বিদায়বেলায় ইনস্টাগ্রামে প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।’

আর্জেন্টিনার ফাইনাল মানেই যেন ডি মারিয়ার গোল! ২০০৮ অলিম্পিকে আলবিসেলেস্তেদের জয়সূচক গোল এসেছিল তার কাছ থেকেই। ২০২১ কোপা আমেরিকার মতো ২০২২ ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর মিশনেও তার অবদান। এসব কীর্তি গড়েই দ্য বয় অব ফাইনালস হয়ে উঠেছেন আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওর এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া মারিয়া। সোমবার সকালে হয়তো নিজের বিদায় ম্যাচটাকেও রাঙাবেন নিজের মতো করে। বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি