রিয়াল মাদ্রিদের জন্য জীবনের সবটা দিয়ে দেবো: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১৯:০০আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৯:২২

রিয়াল মাদ্রিদের সঙ্গে সবটা ঠিক হয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও হয়ে গেলো মঙ্গলবার। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে বরণের পাশাপাশি শেষ হয়েছে পরিচিতি পর্ব।

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপ্পের স্বাস্থ্য পরীক্ষার হয়েছে স্থানীয় সময় সকালে। তার পর মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছেন। এর পরেই পৌঁছান বার্নাব্যু। যেখানে তাকে এক ঝলক দেখতে আসন পেতে লাইন ধরে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থক। 

স্বাস্থ্য পরীক্ষার মুহূর্তে এমবাপ্পে। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। নিজের প্রতিক্রিয়ায় তখন স্বপ্ন পূরণের কথা এভাবেই জানিয়েছেন ফরাসি তারকা, ‘এখানে থাকতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার।অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখছিলাম। সেটা আজ সত্যি হলো। এখন আমি দারুণ আনন্দিত। এখন এই ক্লাবের জন্য নিজের জীবনের সবটা দিয়ে দেবো।’

জিদানও উপস্থিত ছিলেন এদিন। বার্নাব্যুতে এ সময় হাজির ছিলেন ৭৫ হাজার দর্শক। সেখানে তাকে বরণ করার জন্য হাজির হয়েছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান।

এমবাপ্পেকে চুক্তিবদ্ধ করতে আগে দুইবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে রিয়াল। ২০১৭, ২০২২ সালে ব্যর্থ হওয়ার পর গত মাসে মাদ্রিদ জানিয়ে দেয়, তাকে পাওয়ার চেষ্টা অবশেষে সফল হয়েছে। এদিন ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকেই তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। অনেক কিছু ঘটেছে। কিন্তু তাকে অসংখ্য ধনবাদ। যারা এখানে আমাকে আনার জন্য কাজ করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। জানি কাজটা সহজ ছিল না। কিন্তু এখন আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম