দুই গোলে পিছিয়ে পড়েও বড় জয় মেয়েদের

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৯:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২০:১০

ভুটানের বিপক্ষে আগের ম্যাচে পিছিয়ে পড়েও ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের মেয়েরা। শনিবার দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ালো। ‍ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে ৪-২ গোলে জিতেছে সাবিনা খাতুনরা।

খেলা আধঘণ্টা না যেতেই দুই গোল করে ভুটান। স্বাগতিকদের বিপক্ষে হার না মানা পারফর্ম করে বিরতির আগেই দুই গোল শোধ দেয় বাংলাদেশ। শেষ অর্ধে আরও দুটি গোল করেন রিতুপর্ণা চাকমা।

১৫তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে ডানদিক থেকে পেমা চোডেন শারিংয়ের ক্রসে জাল কাঁপান ডেকি লাজোম।

২২তম মিনিটে আবারও লাজোমের গোল। বাইলানের একটু আগে থেকে সতীর্থের ক্রসে বাঁ পায়ে জালে বল জড়ান। বাংলাদেশি কিপার মিলি আক্তারের হাতে লাগলেও বল লক্ষ্যে ছিল।

৩৫তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রসে ছোট ডিবক্সের সামনে বল পান সাবিনা খাতুন। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

৪০তম মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। সাবিনার পাস ধরে সুমাইয়া মাতসুশিমা বক্সে বল বাড়ান। মোছাম্মত সাগরিকার বাঁ পায়ের শটে বল বাতাসে ভেসে জালে জড়ায়।

বিরতি থেকে ফিরে এক ঘণ্টা পার হওয়ার পর বাংলাদেশ লিড নেয়। ৬২তম মিনিটে বাঁ দিক থেকে রিতুপর্ণা চাকমার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে লক্ষ্যভেদ হয়।

৮৬তম মিনিটে রিতুপর্ণা কর্নার থেকে উড়ে আসা বলে জাল কাঁপান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের