ইনজুরি টাইমে দুই গোল করে ব্রাজিলকে হারালো জাপান

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ০১:১০আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০১:১০

২০১২ সালের অলিম্পিক গেমস নারী ফুটবলের রৌপ্যপদক জয়ী জাপান টানা দ্বিতীয় হারের শঙ্কায় ছিল। মোমোকো তানিকাওয়া ৯৬তম মিনিটে গোল করলেন। ইনজুরি টাইমে দুই গোল করে জাপান এগিয়ে থাকা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিলো রবিবার।

দ্বিতীয়ার্ধের শুরুতে জেনিফারের গোলে ব্রাজিল এগিয়ে যায়। তাতে করে ‘সি’ গ্রুপ থেকে বিদায়ের ঘোরতর আশঙ্কায় পড়ে যায় জাপান।

কিন্তু অধিনায়ক সাকি কুমাগাই ৯২তম মিনিটের পেনাল্টি থেকে পার্ক দে প্রিন্সেসে জাপানকে সমতায় ফেরান। তারপর ১৯ বছর বয়সী বদলি তানিকাওয়ার ৩০ মিটার দূর থেকে নেওয়া প্রথম শটে বল জালে জড়ালে জিতে যায় তারা।

এই জয়ে ২০০৪ ও ২০০৮ সালের রৌপ্যজয়ী ব্রাজিলের সমান তিন পয়েন্ট পেলো জাপান। দুই ম্যাচ খেলেছে দুটি দলই। অন্যদিকে বিশ্ব জয়ী স্পেন তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে।

তিন গ্রুপের শীর্ষ দুটি করে দল দুই সেরা তৃতীয় স্থান অধিকারী দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ