১৬ বছর পর অলিম্পিকের নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ২৩:০০আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০০:৩৫

আর্জেন্টিনা ফুটবলে দারুণ সময় যাচ্ছে। টানা তিনটি মেজর ট্রফি জিতেছে তারা। এবার অলিম্পিকেও বহু বছর পর গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। তৃতীয় অলিম্পিক স্বর্ণের স্বপ্ন এবার তাদের পুরুষ দল দেখতেই পারে। ১৬ বছর পর গ্রুপ পর্ব উতরে গেছে আর্জেন্টিনা।

মরক্কোর কাছে বিতর্কিত ও নাটকীয় হারে প্যারিস অলিম্পিক শুরু করে আর্জেন্টিনা। ইরাককে হারিয়ে নকআউটের আশা ধরে রাখে। মঙ্গলবার প্যারিস অলিম্পিকে নিজেদের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে এই ম্যাচটি জিতে ২০০৮ সালের পর প্রথমবার নকআউটে তারা।

৪৭ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার অ্যাসিস্টে জাল কাঁপান থিয়াগো আলমাদা। পরে ইনজুরি টাইমের প্রথম মিনিটে ক্লাউদিও এচেভেরি করেন দ্বিতীয় গোল। কেভিন জেননের শট প্রতিপক্ষ গোলকিপার ফিরিয়ে দিলে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি।

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল আর্জেন্টিনা। বেইজিংয়েও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল তারা। ২০১২ সালে লন্ডনে হ্যাটট্রিক স্বর্ণের মিশনে তো অংশই নিতে পারেনি। তারপর ২০১৬ ও ২০২১ অলিম্পিকে টানা দুইবার খেলে গ্রুপ পর্বে বিদায় নেয় দলটি।

গ্রুপের এক নম্বরে থেকে ইউক্রেনের মুখোমুখি হলেও আর্জেন্টিনা সেই স্থান ধরে রাখতে পারেনি। মরক্কো ইরাককে ৩-০ গোলে হারিয়ে সমান ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গোল ব্যবধান দুই দলেরই সমান হলেও হেড টু হেডে এগিয়ে থেকে তারা শীর্ষস্থান দখল করেছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় মরক্কানরা। তারা কোয়ার্টার ফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপটির চ্যাম্পিয়ন দল। 

‘বি’ গ্রুপে চার দলই সমান তিন পয়েন্ট করে নিয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও মরক্কো হাসলো শেষ হাসি।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী