রিয়াল মাদ্রিদ আমার ক্যারিয়ারের শেষ ক্লাব: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৪, ১৮:২৮আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৮:২৮

কার্লো আনচেলত্তি বললেন, রিয়াল মাদ্রিদ তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব হতে যাচ্ছে। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার মনে করছেন তিনি।

২০২৬ সালের জুন পর্যন্ত মাদ্রিদ ক্লাবের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে। ৬৭তম জন্মদিনটা ক্লাবের সঙ্গেই উদযাপন করবেন তিনি।

ওবি ওয়ান পডকাস্টকে আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এটা হতে যাচ্ছে আমার শেষ ক্লাব। যদি কোনও জাতীয় দলে কাজ করার সুযোগ পাই, আমি জানি না। আমি জাতীয় দলে কোচিং করানো নিয়ে রোমাঞ্চিত নই, কারণ আমি যা উপভোগ করছি, সেটা সেখানো পাবো না।’

তিনি আরও বলে গেলেন, ‘কোচ হিসেবে এটি আমার ২৯তম মৌসুম। সত্যি যে আমি অনেক কিছু জিতেছি কিন্তু কতগুলো শিরোপা হারিয়েছি তা ভাবুন তো।’

বিশ্বের বড় কিছু ক্লাবের কোচ হয়েছেন আনচেলত্তি। লিগ শিরোপা, ঘরোয়া কাপ ও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়ালের সঙ্গে।

২০২১ সালে বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদে ফেরার পর লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে এই প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে ইউরোপের সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের