সংঘাতময় পরিস্থিতি ছিল ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে!

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১০:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:২৯

কাতার বিশ্বকাপের পর থেকেই ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ উত্তেজনার জন্ম দিচ্ছে। মাঝে মাঝে মাত্রা ছাড়াতেও দেখা যাচ্ছে। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচেও দেখা গেলো কদর্য সেই চিত্র।

বোর্দোয় শেষ বাঁশি বাজার পরই উত্তেজনা বাড়াবাড়িতে রূপ নেয়। সংঘাতময় পরিস্থিতির জন্ম দেন খেলোয়াড়-স্টাফরা। যেটা চলেছে টানেলে গিয়েও। ম্যাচ শেষ হওয়ার পরই দেখা গেছে বেশ কয়েক মিনিট ধাক্কাধাক্কি চলে খেলোয়াড়দের। মাতেতা ওই সময় ফরাসি অধিনায়ক লেকাজেতের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন। এই ঘটনা চোখে পড়তেই তাদের নিবৃত্ত করতে ছুটে যান তিনি। একইভাবে ছুটে যান ফ্রান্সের কোচ থিয়েরি অঁরি এবং আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাসচেরানোও। পরে ফরাসি কোচ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি প্রতিপক্ষ খেলোয়াড়ের কোচের সঙ্গে হাতমেলাতে গিয়েছিলাম। কিন্তু তখন দেখি অনেক কিছু ঘটে যাচ্ছে। আমার আসলে এটা ভালো লাগেনি। এটার দরকার ছিল না।’

ওই সময় স্টেডিয়ামে যে জায়গায় আর্জেন্টাইন দর্শকরা ছিল তাদের নিরাপত্তার জন্য দাঙ্গা পুলিশ বৃত্তাকারে অবস্থান নিয়েছিলেন।

কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে গাওয়া বর্ণবাদী গানগুলো ফ্রান্সের দর্শকরা ভালো মতো নেননি। যার কারণে মাঠে আর্জেন্টাইনদের দুয়ো দিয়ে স্বাগত জানিয়েছিলেন তারা।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের