যুক্তরাষ্ট্রে আবারও বার্সার কাছে রিয়ালের হার    

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১০:০৮আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:৩১

প্রাক মৌসুমের এল ক্লাসিকো বলে কথা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা জমজমাট লড়াই উপহার দিলেও তাতে শেষ হাসি হেসেছে কাতালানরা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। দলটির জয়ের নায়ক জোড়া গোল করা পাউ ভিক্টর। 

দুই জায়ান্টের লড়াইয়ে প্রকৃতিও বাধা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমার্ধের ১১ মিনিট মাঠে গড়ানোর পর বজ্রপাতের হানায় এক ঘণ্টারও বেশি সময় খেলা স্থগিত থেকেছে। মাঠে খেলা শুরু হলে দাপট দেখাতে শুরু করেন ভিক্টর। প্রাক মৌসুমে যিনি এরই মধ্যে আলো ছড়াচ্ছেন। যাতে আসন্ন মৌসুমে কোচ হানসি ফ্লিকের অধীনে ভূমিকা রাখতে পারেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ওপেনিং গোলের পর এই ম্যাচেও দুই অর্ধে একটি করে গোল করে যান্ত্রব ফিনিশিংয়ের দক্ষতা দেখিয়েছেন। বৃষ্টির মাঝে ৪২ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। একই কৌশলে ৫৪ মিনিটে আদায় করেন দ্বিতীয় গোল। 

রিয়াল মাদ্রিদ অবশেষে বেঞ্চের শক্তিতে ম্যাচে ফেরার চেষ্টা করে একেবারে শেষ দিকে। বার্সেলোনার অরক্ষিত রক্ষণে সুযোগে স্কোর ২-১ করেন নিকো পাজ। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে কর্নার থেকে হেড করে জাল কাঁপান তিনি। যদিও লাভ হয়নি তাতে। বার্সা জয় নিয়েই মাঠ ছেড়েছে। 

যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ৪ এল ক্লাসিকোতেই বার্সার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন থেকেছে। পাশাপাশি মৌসুমের আগেই কড়া বার্তাও দিয়ে রাখলো তারা।

যদিও দুই দলই তাদের প্রথম সারির তারকাদের ছাড়া খেলতে নেমেছে। বার্সেলোনার হয়ে এখনও যোগ দেননি ইউরো জয়ী লামিনে ইয়ামাল ও ফেরাস তোরেস। ইনজুরিতে রোনাল্ড আরাউহো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতিরা যুক্তরাষ্ট্র সফর করেননি। অপর দিকে রিয়াল মাদ্রিদও তাদের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে প্রথম ম্যাচে দেখার অপেক্ষায়। হাই প্রোফাইল নামদের মধ্যে ছিলেন না জুড বেলিংহ্যামও। 

/এফআইআর/     
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম