সুপার কাপে এমবাপ্পের ভূমিকা কী হবে?

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১০:৫১আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১০:৫১

সব কিছু ঠিক থাকলে সুপার কাপে অভিষেক হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদ বুধবার রাত ১টায় আতালান্তার মুখোমুখি হবে। তবে ফরাসি ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কিনা, বা তার ভূমিকা কী হবে- সেটা নিয়ে মুখ খুলেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

২৫ বছর বয়সী এমবাপ্পে গত সপ্তাহেই মাদ্রিদের রাজধানীতে পা রেখেছেন। জুনে ফ্রি এজেন্ট হিসেবে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। মঙ্গলবার ম্যাচের আগে ফরাসি তারকার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে অন্যান্য খেলোয়াড়দের মতো গত সপ্তাহেই যোগ দিয়েছে। সে দলের সঙ্গে ভালো মতো মানিয়ে নিচ্ছে। আর এখানে সবাই যারা আছে, তারা অবশ্যই কালকের ম্যাচে খেলতে পারে।’

যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচগুলোর সময় ইতালিয়ান কোচ ইঙ্গিত দিয়েছিলেন, মূলত চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের সদস্যরাই সুপার কাপে খেলতে পারে। তবে এমবাপ্পেও যে, কোনও এক সময় নামতে পারেন, সেটাও উড়িয়ে দেননি তিনি। প্রশ্ন করা হয়েছিল পেনাল্টি নেওয়ার দায়িত্বটা তাকে দেওয়া হবে কিনা। জবাবে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ বলেছেন, শুরুর একাদশে থাকা খেলোয়াড়কেই এই দায়িত্ব দেওয়া হবে, ‘এমবাপ্পে পেনাল্টি নেয়। এটা ভালো মতোই সে পারে। কিন্তু বেলিংহ্যাম ইউরোতে ভালো করেছে। কোপা আমেরিকাতে ভালভারদেও দুর্দান্ত ছিল। তাই আমাদের পেনাল্টি টেকারের সংখ্যা অনেক। কালকের ম্যাচের জন্য তাদের থেকেই কাউকে বেছে নিতে হবে। তবে শুরুর একাদশে খেলবে এমন কাউকেই বেছে নিবো আমি।’

সুপার কাপে এখন পর্যন্ত পাঁচটি শিরোপা রিয়াল মাদ্রিদের। সম সংখ্যক শিরোপা বার্সেলোনা ও এসি মিলানেরও। তাই এবার জিতলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে স্প্যানিশ জায়ান্টদের। 

/এফআইআর/   
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম