সৌদি সুপার কাপ

রোনালদোর অ্যাসিস্ট ও গোলে ফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ০০:৪৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০০:৪৯

নতুন মৌসুমে দারুণ শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল তো করেছেনই, বানিয়েও দিয়েছেন। বুধবার সন্ধ্যায় সৌদি সুপার কাপে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-০ গোলের জয়ে দারুণ নৈপুণ্য দেখালেন পর্তুগিজ উইঙ্গার।

বাঁশি বাজার পর থেকেই ছন্দে ছিলেন রোনালদো। অষ্টম মিনিটে আয়মান ইয়াহিয়াকে দিয়ে গোল করান তিনি।

আল নাসরের কাছে গোল হজমের পর আল তাউন গোল শোধে মরিয়া ছিল। তবে ব্রাজিলিয়ান কিপার বেন্তো দারুণ দুটি সেভে প্রথমার্ধে আল নাসরের লিড ধরে রাখেন। বিরতির আগে তারা গোল ব্যবধান বাড়াতে পারতো। আনমার্কড সাদিও মানেকে খুঁজে পেয়েছিলেন রোনালদো। কিন্তু লিভারপুলের সাবেক স্ট্রাইকারকে আশাহত করেন মাইলসন সান্তোস।

অবশেষে রোনালদো নিজেই গোল করেন। ইয়াহিয়া বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে সামনে বাড়ান। পর্তুগিজ ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে জাল কাঁপান।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জোড়া গোলে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করতে পারতেন। কিন্তু তার সুযোগ নষ্ট হয় গোলবারে বল আঘাত করে। ইউরোতে গোল করতে ব্যর্থ হওয়ার পর ছুটি কাটিয়ে ফুরফুরে রোনালদো।

এবার আল নাসরের সঙ্গে সিআরসেভেনের দ্বিতীয় ট্রফি ছোঁয়ার পালা। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। আগামী ১৭ আগস্ট সুপার কাপ ফাইনালে তার দলের প্রতিপক্ষ আল হিলাল।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো
বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী