ব্রাজিলিয়ান ক্লাবে যাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৫, ১৩:০০আপডেট : ২০ মে ২০২৫, ১৩:৩৩

সৌদি প্রো লিগ ক্লাব আল নাসর থেকে নতুন ঠিকানায় যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো- এমন খবর চাউর হয়েছে দল বদলের বাজারে। শোনা যাচ্ছে, ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান কোনও ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন। যদিও সেই নাম এখনও অজানা। 

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর মধ্য থেকে অংশ নেবে ফ্লুমিনেস, ফ্লেমেঙ্গো ও পালমেইরাস। টুর্নামেন্ট শুরু হবে ১৪ জুন। 

রবিবার মার্কা জানায় ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলের নামহীন একটি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন। সেটা হলে আল নাসর অধিনায়ককে ক্লাব বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে। 

তার পর থেকেই ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে হুমড়ি খেয়ে পড়ছেন সাংবাদিকরা। এমন খবরের প্রেক্ষপটে বোতাফোগো কোচ রেনাতো পাইভার কাছে আগ্রহী সাংবাদিকরা জানতে চান, সেই ক্লাবটি তারা কিনা- জবাবে এই কোচ হেসে বলেছেন, ‘ক্রিসমাস তো ডিসেম্বরে. যদি সে আসে, তার মতো একজন তারকাকে তো না বলা যায় না। আমি এই ব্যাপারে কিছুই জানি না আসলে। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু আমি বলছি যে, কোচরা সব সময় সেরাকে চায়। রোনালদো এই বয়সে এখনও গোল স্কোরিং মেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, সেখানে তাকে পাওয়া মানে দারুণ।’

এর পর পাইভা আরও জানান, রোনালদো আসলেই তাদের ক্লাবে আসছে কিনা সেটার উত্তর একমাত্র ক্লাবটির আমেরিকান মালিক জন টেক্সটরই দিতে পারবেন। 

সৌদি প্রো লিগে এবারও ট্রফিহীন কাটছে আল নাসরের। ক্লাব বিশ্বকাপেও নেই তারা। গত ফেব্রুয়ারিতে ৪০ স্পর্শ করা রোনালদোর চলমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। এখন পর্যন্ত সেটার মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও কিছু জানা যায়নি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের