শেখ রাসেল-শেখ জামাল ক্লাব নিয়ে ক্রীড়া উপদেষ্টা যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৮:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:৪৩

শেখ হাসিনা সরকার পতনের পর প্রিমিয়ার ফুটবল লিগে কয়েকটি ক্লাবের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র তো চিঠি দিয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও একই অবস্থা। এ দুটি ক্লাবের স্পন্সর বসুন্ধরা গ্রুপও আর বিনিয়োগ করবে না বলে জানা গেছে। এই অবস্থায় খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এ প্রসঙ্গে আজ রবিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করে বাফুফে ইতিবাচক বার্তা পেয়েছে।

সচিবালয়ে দেখা করার পর বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, 'মাননীয় উপদেষ্টার কাছে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনটি দলের না খেলার সম্ভাবনার কথা জানাই। উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছেন, স্পন্সরশিপ ক্লাবগুলোর দায়িত্ব। এটা ক্লাবগুলোরই করা উচিত।’

তিনি আরও বলেন, ‘তিনি বলেছেন, শেখ জামাল, শেখ রাসেল- এই নামগুলো নিয়ে কোনও সমস্যা নেই। তারা ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোনও সহযোগিতা করবেন।’

এরপর ইমরান হোসেন আরও বলেছেন, ‘ক্লাবগুলোর কর্মকর্তাদের নাম নিয়ে স্পন্সরদের একটা সংশয় ছিল। যার প্রেক্ষিতে শেখ জামাল ক্লাবে ভাঙচুর হয়েছে। অনেকেই অনানুষ্ঠানিকভাবে বলেছেন, নামটা পরিবর্তন করা যায় কিনা। এই পুরো বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ক্লাবগুলোকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নাম পরিবর্তন করতে হলে আমরা অবশ্যই সহযোগিতা করবো। আগামীকাল পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে আমরা আরও বিস্তারিত বলতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের