সালাউদ্দিনের বাসায় ফুটবলাররা, হকিতেও পরিবর্তনের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ২০:৪৩আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০:৪৩

নতুন সরকার আসার পর ক্রীড়াঙ্গনে বইছে দিন বদলের হাওয়া। একের পর এক আন্দোলন হচ্ছে। আজ তো ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এবং সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা নানানভাবে নিজেদের দাবি জানিয়েছেন।

খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তারা নিজেদের মধ্যে সভা করে বাফুফে ভবনে গিয়ে দাবি প্রকাশ করে এসেছেন। সেখানে ঘরোয়া মৌসুমে বিদেশি ছাড়া খেলার দাবিটি ছিল জোরালো। এছাড়া বাফুফে ভবন থেকে একদল ফুটবলার ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেন। সালাউদ্দিনের বাসায় যাওয়া ফুটবলারদের একজন এমিলি। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘লিগে সব ক্লাবের খেলা নিশ্চিত করার অনুরোধ করেছি সভাপতিকে। সভাপতি খেলোয়াড়দের সামনে বিভিন্ন জনকে ফোন করেন। আমরা শুনতে পেরেছি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলার সম্ভাবনা আছে। চট্টগ্রাম আবাহনীরও সম্ভাবনা আছে। ফলে একটা আশা তৈরি হয়েছে।'

কথা বলছেন রফিকুল ইসলাম

অন্যদিকে হকি ফেডারেশনের সামনে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা মানবন্ধন করেছে। সেখানে ছিলেন সাজেদ এ আদেলসহ অন্যরা। তারা সরকার পতনের পর ক্যাসিনো কাণ্ডে সংশ্লিষ্ট লাপাত্তা সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের জায়গায় এডহক কমিটি চাইছেন। চাইছেন অন্যদেরও পরিবর্তন। সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল এই প্রসঙ্গে বলেছেন, ‘গত নির্বাচনে এমন সব লোক ফেডারেশনে আনা হয়েছে যারা কখনেও হকির সঙ্গে ছিল না। তারা বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ছিল। তারাও হকি ফেডারেশনের সদস্য হয়ে যায়। উল্টোদিকে যোগ্য অনেকের কাউন্সিলরশিপ বাতিল করা হয়। এই অবস্থায় হকির বর্তমান কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি করা উচিত।'

মানববন্ধনে সাজেদ এ আদেল বলেন, ‘এখানে যারা এসেছেন সবাই হকি খেলোয়াড়। আমাদের প্রাণপ্রিয় খেলা হকি এটা এতদিন ভালোভাবে চলেনি। আমরা ভালোভাবে চালাতে চাই। বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি অ্যাডহক কমিটি চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের