বার্সেলোনা থেকে ম্যানসিটিতে ফিরলেন গুন্ডোগান

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৭:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭:৪৯

বার্সেলোনা থেকে শুক্রবার ম্যানচেস্টার সিটির সঙ্গে পুনরায় চুক্তি করলেন ইলকাই গুন্ডোগান। জার্মানির সাবেক অধিনায়ক বললেন, ‘বিশ্বের সেরা ক্লাবে’ তিনি ফিরে এসেছেন।

২০১৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ ১২টি বড় মাপের ট্রফি জিতেছেন গুন্ডোগান। ঠিক এক বছর আগে বার্সায় যোগ দেন তিনি।

কিন্তু ইতিহাদে ফেরার পথ তৈরি করতে ৩৩ বছর বয়সী তারকা ও কাতালান জায়ান্টরা মাত্র এক মৌসুম পরই চুক্তি বাতিল করতে সম্মত হয়েছে।

বার্সায় এক মৌসুমে গুন্ডোগান পাঁচটি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। কিন্তু স্পেনে কোনও ট্রফি জিততে পারেননি তিনি।

সিটির হয়ে এক বিবৃতিতে গুন্ডোগান বলেছেন, ‘আমি অনেক খুশি। সাত বছর ধরে যাদের সঙ্গে সময় কাটিয়েছি, সেই সতীর্থ, স্টাফ ও লোকজনকে দেখে আমার অনেক ভালো লাগছে। অনেক উত্থান পতন, কিন্তু সাদা চোখে এটা অসাধারণ অভিজ্ঞতা।’

গুন্ডোগানের ফেরা সিটির জন্য দারুণ ব্যাপার। কারণ জুলিয়ান আলভারেজ চলে গেছেন। তার শূন্যতা পূরণে জার্মান তারকা বড় ছাপ রাখতে পারেন। সিটির হয়ে ৩০৪ ম্যাচে ৬০ গোল করা গুন্ডোগানের পরের লক্ষ্য নিশ্চয় টানা পঞ্চম লিগ শিরোপা জেতা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি