ইনজুরি টাইমে গোল করে ম্যানইউকে হারালো ব্রাইটন

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০:২৬

ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে বড় ধরনের হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

৩২ মিনিটে ড্যানি ওয়েলবেক ব্রাইটনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে অ্যামাডের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। কিন্তু ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে জোয়াও পেদ্রো করেন জয়সূচক গোল।

এনিয়ে ছয় ম্যাচে ব্রাইটনের কাছে চতুর্থবার হারলো ম্যানইউ।

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুটি ম্যাচই জিতে দারুণ শুরু হলো ব্রাইটনের। আর ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে মৌসুম শুরু করা ম্যানইউ প্রথম অ্যাওয়ে ম্যাচেই হার দেখলো। পরের ম্যাচে তারা স্বাগত জানাবে লিভারপুলকে।

শেষ মুহূর্তে পেদ্রো (৯ নম্বর) গোল করে জয় এনে দিলেন

কাওরু মিতোমা বাঁ দিকে বল পায়ে নিয়ে ইউনাইটেডের রক্ষণ চিড়ে ক্রস দেন। ছয় গজ বক্সে থাকা ওয়েলবেক পা বাড়িয়ে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন।

একঘণ্টা যেতেই আমাদ দিয়াল্লো ম্যানচেস্টার ক্লাবকে সমতায় ফেরান। নিজের মার্কারকে কাটিয়ে লক্ষ্যে শট নেন ২২ বছর বয়সী। তার শট গোলকিপার জ্যাসন স্টিলির গায়ে লেগে জালে জড়ায়।

মনে করা হচ্ছিল, ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু ব্রাইটন প্রতিপক্ষকে চেপে ধরে ফায়দা লুটে নেয়। সিমন আদিংরা বক্সের মধ্যে জায়গা খুঁজে পান। ম্যানইউর ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বল পাঠান আনমার্কড পেদ্রোর কাছে। তারপর হেড করে জাল কাঁপান তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি