চার মিনিটে ম্যানসিটির তিন গোল, হাল্যান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ২২:০২আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২:৪২

ইংলিশ প্রিমিয়ার লিগের নবাগত দল ইপসউইচ টাউন শুরুতেই গোল করে চমক দেখায়। ম্যানসিটি ওই এক গোলের জবাবে চার মিনিটে তিন গোল করে, দুটিই ছিল আর্লিং হাল্যান্ডের। পরে নরওয়েজিয়ান স্ট্রাইকার শেষ দিকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে ৪-১ গোলের বড় জয় পায় টানা পঞ্চম ট্রফির মিশনে থাকা সিটিজেনরা।

সাত মিনিটে স্যামি শুমোদিকস ইপসউইচকে এগিয়ে দেন। তখনও তারা জানতো না কী ঝড় সামলাতে হবে তাদের। যেন ঘুমন্ত ভালুককে খোঁচা দিয়েছিল তারা।

১২ থেকে ১৬ মিনিটে অতিথি দলকে নিয়ে ছেলেখেলা করে সিটিজেনরা। এই সময়ে তিন গোল করে স্বাগতিকরা। প্রথমে পেনাল্টি থেকে সমতা ফেরান হাল্যান্ড। ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনা লিড এনে দেন। দুই মিনিট পর হাল্যান্ড দ্বিতীয়বার গোল করেন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে হাল্যান্ড হ্যাটট্রিক পূর্ণ করেন। দুই ম্যাচে চার গোল করলেন তিনি।

ওমারি হাচিনসনের অ্যাসিস্টে ইপসউইচের গ্রীষ্মকালীন চুক্তি সামি এদেরসনের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান।

কয়েক মিনিট পর লেইফ ডাভিস ইপসউইচের বক্সে সাভিনিয়োকে ফাউল করলে ভিএআরে পেনাল্টি পায় ম্যানসিটি। হাল্যান্ড সহজেই জালে বল জড়ান। ডি ব্রুইনার ৪০ গজ দূর থেকে নেওয়া শট প্রতিপক্ষ কিপারকে হতবাক করে জাল কাঁপায়। সমতাসূচক গোল করার তিন মিনিট ১১ সেকেন্ড পর নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। ডি ব্রুইনের ভাসানো বল নিয়ে জালে ঠেলে দেন তিনি।

ম্যানসিটি ও ইপসউইচের খেলায় প্রথম চার শটের সবগুলো থেকেই গোল হয়। রেকর্ড শুরু হওয়ার (২০০৬-০৭) পর থেকে প্রিমিয়ার লিগে প্রথমবার এমন ঘটনা ঘটলো।

৮৮ মিনিটে বল একপ্রকার ছিনিয়ে নেন হাল্যান্ড। তারপর বক্সের বাইরে থেকে রকেট গতির কোনাকুনি শটে জাল কাঁপিয়ে হ্যাটট্রিক করেন।

লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে টপকে টেবিলের শীর্ষে উঠলো ম্যানসিটি। দুই দলের সমান পয়েন্ট হলেও গোলব্যবধানে এগিয়ে টানা চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যানসিটি কোচ গার্দিওলা ম্যাচ শেষে বলেছেন, ‘এটা ভালো খেলা ছিল। আমরা শুরুটা সত্যিই ভালো করেছিলাম। এভাবে মৌসুম শুরু করতে পেরে আমি খুব আনন্দিত।’ হাল্যান্ডের হ্যাটট্রিক নিয়ে তার ভাষ্য, ‘পেনাল্টি সে সত্যিই নির্ভরযোগ্য। তৃতীয় গোল তো ছিল অসাধারণ। গত মৌসুমে সে অনেক ভুগেছিলো, বিশেষ করে শুরুতে। বেশিরভাগ সময় ক্লান্ত ছিল। এবার ইউরো না থাকায় বিশ্রাম পেয়েছে, দারুণ ছন্দ নিয়ে এসেছে। সংখ্যাগুলো অবিশ্বাস্য।’

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান