বিশেষ উয়েফা পুরস্কার পাবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ২০:২১আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:২১

বছর দেড়েক আগে ইউরোপ ছাড়লেও এখনও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেললেও ইউরোপে তার অনবদ্য সাফল্যের স্বীকৃতি এবার দিতে চায় শীর্ষ ইউরোপিয়ান ফুটবল সংস্থা। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠানে তাকে বিশেষ পুরস্কার দেবেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন।

ইউরোপে রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, জুভেন্টাস ও স্পোর্তিং সিটির হয়ে খেলেছেন রোনালদো। ১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ১৮৩ ম্যাচ খেলে করেছেন ১৪০ গোল। প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড ৪৮টি অ্যাসিস্টও করেছেন। রিয়ালের জার্সিতে চারবার ও ম্যানইউর হয়ে একবার জিতেছে ট্রফি।

এছাড়া এক মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কারও পেয়েছেন রেকর্ড সংখ্যক সাতবার।

তার এই কীর্তিকে নতুন করে স্বীকৃতি দেওয়া হবে দুই দিন পর। সেফেরিন বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের অন্যতম উজ্জ্বল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার অনবদ্য গোলের কীর্তি ভবিষ্যৎ প্রজন্মকে চ্যালেঞ্জ জানিয়েছে তাকে ছাড়িয়ে যাওয়ার। সর্বোচ্চ স্তরে তার শ্রেষ্ঠত্ব দলগত ও ব্যক্তিগত সম্মানের জন্য তার নিরলস সাধনার প্রমাণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
‘পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি, আমার আগে সংখ্যাটা ছিল শূন্য’ 
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি