ছেড়ে দেওয়া ক্রিকেটারদের দ্বিতীয় টেস্টের দলে ফেরালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১৫:৪১আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৫:৪১

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শুধু পেসারদের নিয়ে দল গড়েছিল পাকিস্তান। কিন্তু পরিকল্পনা তাদের বিরুদ্ধে গেছে। স্পিনারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। তাই তো প্রথম টেস্টের আগে ছেড়ে দেওয়া স্পিনার আবরার আহমেদকে দ্বিতীয় ম্যাচের দলে ফেরালো তারা। তার সঙ্গে ব্যাটার কামরান গুলাম ও ফাস্ট বোলার আমির জামালকেও ডাকা হয়েছে। এই দুজনকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান জানিয়েছে, ফিটনেসের মানদণ্ড দেখে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জামালকে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের কাছে ১০ উইকেটের বিব্রতকর হারের পর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের ফেরালো পাকিস্তান।

আবরার ও কামরানকে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকস্তিান শাহিনসের চার দিনের ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হয়। জামালকে ফিটনেস নিয়ে কাজ করতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আমির জামাল (সাবজেক্ট টু ফিটনেস), আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহীন শাহ আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী