নতুন সরকারের কাছে কী চাইছেন সাফজয়ী ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৯:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২০:০৭

বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবলাররা যখন ট্রফি নিয়ে নামলেন। সবার অবয়বে ছিল খুশির ছোঁয়া। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এসে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি মিষ্টি মুখও করানো হলো তাদের। সেখানে আনন্দ- উৎসবের মাঝে নিজেদের প্রতিক্রিয়ার কথা সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন কোচ ও খেলোয়াড়রা। একজন তো নতুন সরকারের কাছে আলাদা করে নিজেদের প্রত্যাশার কথাও বলেছেন।   

নিয়মিত গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ যেমন বলেছেন, ‘আসলে এই ট্রফিটা অধরা ছিল। সকল খেলোয়াড় ও ফুটবল প্রেমিকদের প্রত্যাশা পূরণ হলো। এখন তারা আশা করতে পারেন সিনিয়রাও পাবেন।’

ট্রফি জয়ের পর লিওনেল মেসির মতো করেই শিরোপা নিয়ে রাতে ঘুমানোর ছবি ভাইরাল হয়েছে। যার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘ট্রফি নিয়ে বিছানায় ঘুমিয়েছি। আগে অনেক প্লেয়ার শুয়েছে তাই ফলো করেছি।’

খেলাতে নিজেদের ঐক্যের কথা জানান দিয়ে শ্রাবণ বলেছেন, ‘ফাইনালের আগের দিন না কেবল, প্রত্যেক ম্যাচের আগে আমরা সবার মতামত নিয়েই খেলতে নেমেছিলাম। আমাদের যে জিনিসটা ভুল হচ্ছে, তা সবাই জানতে পারি। সবাই নিজেদের সেরাটা দিতে পেরেছে। তাই এই অর্জন।’

চার গোল করা গোল্ডেন বুট জয়ী মিরাজুল ইসলামের স্বপ্ন মূল জাতীয় দলে খেলা, ‘কোচ যদি বলে আমি রেডি। ভুটান যেতে পারলে আমি অনেক খুশি হবো। আমার ইচ্ছে ছিল ছোট থেকে জাতীয় দলে খেলা। বাইরের দেশে ১৯ বছর থেকে জাতীয় দলে খেলে।’

সাফে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মিরাজুল জানালেন, ‘ম্যাচের ওই দিনটা বুঝানো যাবেনা। দেশবাসীর জন্য খেলেছি। মানসিকভাবে প্রস্তুত ছিলাম জিততেই হবে। যেভাবে ওরা আমদের কষ্ট দিয়েছে। তাদেরকে সেভাবে কষ্ট দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবো।’

গোলকিপার মোহাম্মদ আসিফ অনেক খুশি। বললেন, ‘আলহামদুল্লিাহ অনেক খুশি। যখন আমি মাঠে নামলাম শেষ দিকে একটাই চিন্তা ছিল নিজেকে শান্ত রাখার। গোল হজম করার পর টাইব্রেকারে গেলে আমি বলেছিলাম, ‘‘তোমরা পাঁচটি গোল করো। আমি ঠেকাবো।’’ তাই হয়েছে। এর আগে জিকো ভাইকে ট্রফি জিততে দেখেছি। দেশের বাইরে মার্টিনেজকে দেখেছি জিততে। এবার আমরা জিতলাম।’

স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা নতুন সরকারের কাছে প্রত্যাশা রেখে বলেছেন, ‘নতুন বাংলাদেশে প্রথম ট্রফি আসলো। নতুন সরকারের কাছে চাওয়া যারা চ্যাম্পিয়ন হয়েছি, তাদেরকে যেন দেখেন। কথা বলতে চাই প্রধান উপদেষ্টার সঙ্গে। যদি উনি কথা বলেন তাহলে আমরা উজ্জীবিত হবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ