ক্রোয়েশিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগাল দলে রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৯

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। কেউ কেউ হয়তো তাদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না, আবারও জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন রোনালদো। সেপ্টেম্বরে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের স্কোয়াডে তার জায়গা হয়েছে।

৩৯ বছর বয়সী রোনালদো ইউরোতে ছিলেন বিবর্ণ। কোনও গোল পাননি। তার দলও বিদায় নিয়েছে আক্ষেপ সঙ্গী করে। সেই হতাশা ভুলে এবার সামনে তাকানোর পালা, যে মিশনে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীও।

রোনালদোই থাকছেন এই দুই ম্যাচে পর্তুগাল ক্যাপ্টেন। দেশের হয়ে ২১৩তম ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। ১৩০ গোলের সঙ্গে সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

রোনালদোর এই অন্তর্ভুক্তি খুব কম মানুষকে বিস্মিত করেছে। কারণ এরই মধ্যে তিনি ২০২৬ বিশ্বকাপ খেলার তীব্র বাসনা জানিয়েছেন বলে গণমাধ্যমের খবর।

আক্রমণভাগ নিয়ে কোচ রবার্তো মার্তিনেজ মধুর সমস্যায় পড়তে পারেন। রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, ডিওতো জোতা, রাফায়েল লিয়াও ও পেদ্রো গনকালভেস আছেন। আগামী ৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের