ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে হোঁচট খেলো ১০ জনের আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৯:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২০:১০

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচে জেতার পর ঘরের মাঠে হোঁচট খেলো আর্সেনাল। প্রথমার্ধে এগিয়ে গেলেও বিরতির পর সময় ভালো কাটেনি তাদের। এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের দল নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে গানাররা।

৩৮ মিনিটে কাই হ্যাভার্জের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। বিরতির পর ৪৯ মিনিটে ডেকলান রাইস লাল কার্ড দেখেন। ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টায় পৌঁছানোর দুই মিনিট আগে গোল খেয়ে বসে তারা। ব্রাজিলের জোয়াও পেদ্রো জাল কাঁপান। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

তিন ম্যাচে সাত পয়েন্ট আর্সেনালের। সমান পয়েন্ট ব্রাইটনেরও। তবে শীর্ষে তারাই, দুই নম্বরে আর্সেনাল।

প্রথম মিনিটে আর্সেনালের বক্স থেকে বল পেয়ে আক্রমণে যান ব্রাইটনের মিতোমা। মাঝমাঠ পেরোতেই তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন সালিবা। ১৮ মিনিটে ট্রসার্ডের ক্রসে মার্টিন ওডেগার্ডের শট রুখে দেন ব্রাইটন কিপার।

বুকায়ো সাকার থ্রু বলে ছোট ডি বক্সের সামনে থেকে হ্যাভার্জ ব্রাইটন কিপার জ্যাসন স্টিলির মাথার ওপর দিয়ে বল তুলে জাল কাঁপান। দারুণ শুরুর পরও রাইসের অদ্ভুত লাল কার্ড পাওয়ার পর ম্যাচ বদলে যায়। বলে লাথি মেরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফ্রি কিক নিতে দেরি করানোয় দ্বিতীয় হলুদ কার্ড পান তিনি। ২৪৫তম প্রিমিয়ার লিগ ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখতে হলো তাকে। রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্যারারিতে। তাদের ধারণা ছিল, ব্রাইটন ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানই রাইসকে লাথি মারার শাস্তি পাবেন।

১০ জনের আর্সেনালকে পেয়ে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। মিনতেহর শট আর্সেনাল কিপার রায়া ফিরিয়ে দিলে ফিরতি শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান পেদ্রো। 

৭৭ মিনিটে হ্যাভার্জের ক্রসে সাকার শট রুখে দেন স্টিলি। শেষ দিকে হ্যাভার্জ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। তাতে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।  

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি