মেসি না থাকলেও আলো ছড়াচ্ছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৮

লিওনেল মেসির অনুপস্থিতি টের পেতে দিচ্ছেন না লুইস সুয়ারেজ। মেজর লিগ সকারে তার ধারাবাহিকতাতেই এগিয়ে চলছে ইন্টার মায়ামি। এই মৌসুমে এরই মধ্যে ১৬ গোল করেছেন। সর্বশেষ শিকাগো ফায়ারের বিপক্ষে তার জোড়ায় ৪-১ গোলে জিতেছে মায়ামি।

গোড়ালির ইনজুরিতে লিওনেল মেসি এখনও মাঠের বাইরে। মায়ামি তাকে ছাড়া এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে। তার পেছনে বড় অবদান লুই সুয়ারেজের। দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তিনি।

৩৭ বছর বয়সী সাবেক বার্সা স্ট্রাইকারের কৃতিত্বেই ২৫ মিনিটে এগিয়ে যায় মায়ামি। শুরুতে তার শট রুখে দেন শিকাগো গোলকিপার ক্রিস ব্র্যাডি। সেই বল সামনে থাকা শিকাগো ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে। বিরতির পর এবার তার সরাসরি শটেই স্কোর হয়ে যায় ২-০। তার আগে ডিয়েগো গোমেজের সঙ্গে দেওয়া নেওয়া করেন বল।

৬৫ মিনিটে স্কোর ৩-০ করতেও অবদান রাখেন উরুগুয়ে তারকা। বক্সে সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবার নিচু বল থেকে ক্লোজ রেঞ্জের ফিনিশিংয়ে জাল কাঁপিয়েছেন। ৮২ মিনিটে শিকাগোর হয়ে কুটসিয়াস একটি গোল শোধ দিলেও যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে স্কোর ৪-১ করে মাঠ ছেড়েছে মায়ামি। শেষ গোলটি করেছেন রবার্ট টেইলর।

/এফআইআর/       
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের