গোল করার চাপ অনুভব করেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০

নিশ্চয় হাঁপ ছেড়ে বাঁচলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম তিন লা লিগা ম্যাচে গোল পাননি। রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে লিগে গোলখরা কাটালেন জোড়া গোল করে। ২-০ গোলে দলকে জেতানোর পর ফরাসি ফরোয়ার্ড জানালেন, গোল করার জন্য কখনও চাপ অনুভব করেননি তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধে দুই গোল করেন এমবাপ্পে। ফেডেরিকো ভালভার্দের ব্যাক হিল অ্যাসিস্টে প্রথমবার জাল কাঁপান। পরে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল।

ম্যাচ শেষে এমবাপ্পে জানালেন, গোল নয়, অন্য এক চাপ অনুভূত হয়েছিল তার, ‘আমার চাপ ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমার পুরো ক্যারিয়ারে গোল করেছি, নিশ্চয় গোল করবোও। গোল আসবে। তিন ম্যাচ (গোলহীন) আমার কাছে অনেক কিছু, কিন্তু অসুবিধা নেই। আমার সতীর্থদের আস্থা সঙ্গে আছে।’

গত মাসে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোল করেছিলেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন হয় রিয়াল। কিন্তু লিগের প্রথম তিন ম্যাচে তারা ড্র করেছিল দুইবার। তাদের হতাশা আরও বেড়ে যায় এমবাপ্পের গোলখরায়। অবশেষে আন্তর্জাতিক বিরতির আগে তিনি গোলের দেখা পেলেন।

এমবাপ্পে বললেন, ‘কোনও চাপ নেই, এটা ফুটবল। আমার সামর্থ্য আছে, আমি এখানে এসেছি কিলিয়ান হতে। আমি খুশি, ভালো খেলতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী