লাল কার্ডের ঘটনায় ক্ষমা চেয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৩:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:০০

রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তাও আবার সেটা বেপরোয়া ট্যাকলের অপরাধে। সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিডে আনচেলত্তি। 

ঘটনাটা লা লিগায় রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচের প্রথমার্ধের। ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি পায় তারা। তার ৪ মিনিট বাদে ঘটে অঘটন। মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোর ওপর ভয়ানক ট্যাকলের জেরে ভার রিভিউর পর লাল কার্ড দেখেন এমবাপ্পে। 

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ দশ জনের দলে পরিণত হলেও দ্বিতীয়ার্ধে আলাভেসও দশ জনের দলে পরিণত হয়।  ম্যাচের পর দাভিদে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপ্পে সহিংস কোনও খেলোয়াড় নয়। এই ঘটনায় সে ক্ষমা চেয়েছে। সে যে ভুল করেছে, সেই ব্যাপারে সম্পূর্ণ অবগত।’

দাভিদে আনচেলত্তি মূলত কোচ কার্লো আনচেলত্তির ছেলে। এমবাপ্পের অপরাধ নিয়ে বলেছেন, ‘এটা আসলে লাল কার্ড পাওয়ার মতোই অপরাধ ছিল। যার মাশুল তাকে দিতে হয়েছে।’

অবশ্য এই সহকারী কোচ যুক্তি দেখিয়েছেন যে, নিজের ওপর আগে থেকে হওয়া ছোট ছোট ফাউলে ভীষণ বিরক্ত ছিলেন এমবাপ্পে। যার প্রতিক্রিয়া হিসেবে ওই ঘটনাটি ঘটেছে, ‘তার ওপর ছোট ছোট যে ফাউলগুলো হচ্ছিল, সেসবের প্রতিক্রিয়া হিসেবেই এটা ঘটেছে। এটা সঠিক পন্থা ছিল না। তাই বলে আমি ব্যাপারটাকে সমর্থন করছি না, কিন্তু ঘটনাটা আসলে এটাই হয়েছে।’ 

এখন কার্ড নিষেধাজ্ঞায় এমবাপ্পে কত ম্যাচ খেলতে পারবেন না, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে সেই সংবাদের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। তিনি খুব সম্ভবত আসন্ন অ্যাথলেতিক ক্লাব ও গেতাফের বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি