ভুটান বিপজ্জনক, প্রতি আক্রমণে ভালো: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২১

কে ভেবেছিল দক্ষিণ এশিয়ার পুচকে দেশ ভুটানও একসময় বাংলাদেশকে টপকে যাবে, এগিয়ে থাকবে ফিফা র‌্যাঙ্কিংয়ে। সেই পাহাড়ঘেরা দেশটির বিপক্ষে জিততেই থিম্পুতে গেছে বাংলাদেশ। জিতলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেলে এশিয়ান কাপের বাছাইপর্বে অপেক্ষাকৃত সুবিধাজনক গ্রুপে পড়ার সুযোগ থাকবে। তবে সতর্ক বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম ফিফা প্রীতি ম্যাচের আগে জামাল ভূঁইয়ার কিন্তু ২০১৬ সালের ম্যাচটির কথা মনে পড়েছে।

আট বছর আগে বাংলাদেশকে একাই প্রায় ধসিয়ে দিয়েছিলেন ভুটানি স্ট্রাইকার চেনচো গেইলেস্তেন। এবারও তিনি আছেন প্রতিপক্ষের আক্রমণভাগে। তবে বাকিদের দিকেও সতর্ক দৃষ্টি রাখার কথা বলেছেন জামাল। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, এই ম্যাচ নিয়ে আগে থেকেই সাবধানী তারা, ‘ভুটান ভালো দল, বিশেষ করে প্রতি আক্রমণে। তাদের দলে চেনচো আছে, যাকে আটকানো কঠিন। সে বাংলাদেশেও খেলেছে। তবে তাদের দলে চেনচো ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা দারুণ। এই খেলোয়াড়দের দিকেও দৃষ্টি রাখতে হবে। কেননা, তারাও বিপজ্জনক। তবে আশা করি, আমরা তাদের সামলাতে পারবো।’

বাংলাদেশ জেতার আশ্বাস দিলেও খেলোয়াড়রা তিন মাস ধরে খেলার মধ্যে নেই। বিপরীতে লিগ চলায় ভুটানের ফুটবলাররা আছেন খেলার মধ্যে। তাই জামাল বলেছেন, ‘আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে। কেননা, আমরা তিন মাস কোনও ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের খেলোয়াড়দের মতো একই পর্যায়ে নেই। আমার ধারণা দুটি ম্যাচ কঠিন ও দারুণ হবে।’

তবুও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না জামাল, ‘আমি মনে করি, সবাই প্রস্তুত। অবশ্যই আমাদের আরও বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি। আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?
সর্বশেষ খবর
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’