ইসরায়েলকে হারিয়ে শীর্ষে থাকলো ইতালি

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩

ফরাসিদের হারিয়ে নেশন্স লিগ শুরু করা ইতালি নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ইসরায়েলকে ২-১ গোলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে। ফরাসিরা তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। বেলজিয়ামেরও সংগ্রহ তিন পয়েন্ট।

নিরাপত্তা শঙ্কা থাকায় ম্যাচটা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টে। তাই আবহটা ছিল শান্ত। বিরতির আগে ৩৮ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি। ঘণ্টা খানেকের মাথায় রিবাউন্ড থেকে স্কোর ২-০ করেছেন ময়েসে কিন।

ইতালির টানা আধিপত্যের ম্যাচে ইসরায়েল ৯০ মিনিটে একটি গোল শোধ দিয়েছে। মোহাম্ম আবু ফানি ফ্রি কিক থেকে জাল কাঁপালে স্কোর লাইন হয় ২-১।

জয় নিশ্চিত হলেও ফ্রান্সের মতো খুব বেশি ধারালো ছিল না আজ্জুরিদের পারফরম্যান্স। ছিল নড়বড়ে। তার কারণও ছিল অবশ্য। ফ্রান্সকে হারানো ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন এনেছিলেন ইতালি কোচ স্পালেত্তি। লরেঞ্জো পেলেগ্রিনি ও মাতেও রেতেগুইর জায়গায় সামনে ছিলেন গিয়াকোমো রাসপাদরি ও ময়েসে কিন। তাছাড়া ইনজুরিতে ছিলেন না ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি।

অথচ এই লড়াইয়ের আগে ফ্রাত্তেসির খেলা নিয়েও ছিল শঙ্কা। সেই মিডফিল্ডারই প্রথমার্ধে ফেডেরিকো দিমারকোর পাস থেকে এনে দেন শুরুর গোল। বিরতির পর ফ্রাত্তেসি ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিলেন। দুর্ভাগ্য ২৪ বছর বয়সীর নিচু শট রুখে দেন ইসরায়েলি গোলকিপার গেরাফি। স্পালেত্তির দায়িত্ব নেওয়ার পর ইতালির হয়ে এখনও সর্বোচ্চ স্কোরার ফ্রাত্তেসি। করেছেন ৬ গোল।

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম