অক্টোবরে মেসিকে পাওয়ার আশা আর্জেন্টিনা কোচের

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫

গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পান লিওনেল মেসি। তারপর থেকে মাঠের বাইরে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে খেলছে আর্জেন্টিনা। সম্প্রতি ইন্টার মায়ামির ট্রেনিংয়ে ফিরেছেন তিনি। শনিবার ফিলাডেলফিয়ার বিপক্ষে মেজর লিগ সকার ম্যাচেও তাকে খেলতে দেখা যেতে পারে।

তবে বর্তমান যে অবস্থা, তাতে করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আশা করছেন, আগামী অক্টোবরে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। ১০ ও ১৫ অক্টোবর ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসির ফেরা প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমরা আশা করি সে খেলা শুরু করবে। আমরা যখন পরের (স্কোয়াড) তালিকা করবো (অক্টোবরে), আমরা তার সঙ্গে কথা বলবো, যেমনটা সবার সঙ্গে করি। তখন দেখবো সে ফেরার মতো অবস্থায় থাকে কি না।’

মেসিকে ছাড়া গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মঙ্গলবার তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মেসিকে ছাড়া দল যেভাবে খেলছে, তাতে সন্তুষ্ট কোচ, ‘লিওর ওপর নির্ভর না করা কোনও ফুটবল দলের জন্য কঠিন। সে যে দলে থাকবে, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কারণ সে অনন্য একজন ফুটবলার। এই দলের (আর্জেন্টিনা) একটি ভালো দিক হচ্ছে মাঠে যারা আছে, তাদের নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, যদিও পারফর্মার পরিবর্তন হয়।’

‘লিওকে ছাড়াই আমরা একই কাজ করতে চেষ্টা করি, তবে তার চূড়ান্ত স্পর্শ ছাড়াই। মাঠে যারা থাকে, তারা জানে কীভাবে কাজ করতে হবে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি