কলম্বিয়ার কাছে হারের পর ক্যামেরায় আঘাত মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৯

কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারের পর নিজেদের শান্ত রাখতে পারার কথা না আর্জেন্টিনার। যেমনটা দেখা গেলো দলটির বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্টিনেজের বেলায়। ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে সম্প্রচারে থাকা টিভি ক্যামেরা অনুসরণ করছিল তাকে। ব্যাপারটা ঘটেছে এর পরেই। এক পর্যায়ে মার্টিনেজ আঘাত করে বসেন সেই ক্যামরোয়!

মাঠে কখনও কখনও মেজাজ হারাতে দেখা যায় তাকে। আবার উপভোগের মন্ত্রে প্রতিটি মুহূর্তে নিজেকে সেভাবে মেলেও ধরে থাকেন। এদিন ম্যাচ শেষের পর কলম্বিয়ান খেলোয়াড়দের বিশেষ করে অ্যাস্টন ভিলা সতীর্থ জন জ্যাডার দুরানের সঙ্গে করমর্দনের এক পর্যায়ে তাকে অনুসরণকারী ক্যামেরাকে থাপ্পড় মেরে বসেন মার্টিনেজ। এই ঘটনার পর ‘তেমন কিছুই হয়নি’ ভাব নিয়ে তিনি পরে হেঁটে চলে গেছেন এবং নিজ দলের সতীর্থদের সঙ্গে কোলাকুলিতে ব্যস্ত ছিলেন। 

ঘটনার ভিডিওটি সরাসরি সম্প্রচারের পর সেটা আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকে সেই ভিডিওটি দেখে কলম্বিয়ান দর্শকরা সমালোচনা করছেন মার্টিনেজের। 

সর্বশেষ কোপা আমেরিকায় এই কলম্বিয়ার কাছে জিতেই টানা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তাছাড়া এই দলটির বিপক্ষে দীর্ঘদিন ধরেই কলম্বিয়ানরা জয়হীন। বাছাইয়ের এই ম্যাচ জিতে তারা আলবিসেলেস্তেদের বিপক্ষে ৩১ বছরের জয়খরা কাটিয়েছে।  

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের