বাফুফের সভাপতি নির্বাচনে দাঁড়াবেন তাবিথ আউয়াল!

  •  
বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০

বাফুফে ভবন আজ বেশ জমজমাট। অনেক দিন পর এসে হঠাৎ সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। ঠিক এসময়ে চারদিকে নতুন সভাপতি পদে সাবেক ফুটবলার ও ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচন করা তাবিথ আউয়ালের নাম আলোচনায় চলে আসে।

যদিও কিছু দিন ধরেই দুইবারের বাফুফে সহসভাপতি তাবিথ বিভিন্ন ক্লাবের সঙ্গে এ নিয়ে কথা বলে যাচ্ছেন। 

সালাউদ্দিনের ঘোষণার পরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে পরের সভাপতি কে হচ্ছেন! 

বাফুফের দুইবারের সাবেক সহসভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবারের সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ। বিষয়টি অনেকটা নিশ্চিত।

তাবিথের গড়া পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলা নোফেল স্পোর্টিংয়ের এক কর্মকর্তা যদিও সভাপতি পদে নির্বাচনের কথা পরিষ্কার করেছেন। সংবাদ সম্মেলনটি দলীয় ফোরাম থেকেও হতে পারে বলে জানা গেছে। তবে তাবিথ ছাড়াও তরফরদার রুহুল আমিন কিংবা অন্য কেউ নির্বাচনে আসতে পারেন। আজ বিকালে স্থানীয় হোটেলে বিষয়টি পরিষ্কার হতে পারে। সাবেক তারকা ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক প্রার্থীর নাম ঘোষণা করবেন বলেও জানা গেছে।

সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।  

দ্বিতীয় দফায় নির্বাচন পেছানোর জন্য ফিফার কাছে আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। নির্ধারিত সময়েই হবে নির্বাচন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থির ওপর সার্বক্ষণিক নজর রাখছে ফিফা ও এএফসি। ফিফা তার সংস্থাগুলোতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ব্যাপারে খুবই কঠোর, সেটাও বাফুফেকে দেওয়া চিঠিতে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান