ব্রাজিলিয়ানের গোলে টটেনহ্যামকে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:০২

ব্রাইটন অ্যান্ড হোভস অ্যালবিওনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল আর্সেনাল। রবিবার নর্থ লন্ডন ডার্বি শেষে আবার জয়ে ফিরলো তারা। টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-০ গোলে জিতেছে গানাররা।

৬৪ মিনিটে গ্যাব্রিয়েল মেগালহায়েস হেড করে জাল কাঁপান। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে জালে জড়ান তিনি।

গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার ডেকলান রাইস ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া নর্থ লন্ডন ডার্বিতে তারা আধিপত্য ধরে রাখলো। নরওয়ের হয়ে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন ওডেগার্ড। ব্রাইটনের বিপক্ষে লাল কার্ডের নিষেধাজ্ঞায় আছেন রাইস।

মাঝমাঠের দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের না থাকার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। ফিনিশিংয়ের অভাবে গোলই হচ্ছিল না। অবশেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে জয় পেয়ে গেলো মিকেল আর্তেতার শিষ্যরা। ফেব্রুয়ারির পর প্রথম গোল ছিল মেগালহায়েসের।

টানা দুইবারের রানার্সআপরা চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে উঠে গেলো দুই নম্বরে। বৃহস্পতিবার আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগের শীর্ষ দল ম্যানসিটির (১২) সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামালো। আগামী সপ্তাহে দুই দল মুখোমুখি হবে।

এনিয়ে টটেনহ্যামে টানা তিন ম্যাচ জিতলো আর্সেনাল। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শেষ আটবারের দেখায় একমাত্র হার ছিল ২০২২ সালের মে মাসে। 

টানা দুই হার দেখলো টটেনহ্যাম। চার ম্যাচে মাত্র এক জয়ে মৌসুমের শুরুতে তাদের কপালে চিন্তার ভাঁজ।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান