আবাহনীর কোচ হলেন মারুফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল আবাহনী লিমিটেডের নতুন কোচ হতে যাচ্ছেন মারুফুল হক। কিন্তু নানান কারণে অনূর্ধ্ব-২০ দলের সাফজয়ী কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা ছিল। অবশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপের পর তিনি সম্মতি দিয়েছেন। মঙ্গলবার তাকে নিয়োগ দিয়েছে আবাহনী। এই খবর নিশ্চিত করেছেন ক্লাবের ফুটবল ম্যানেজার কাজী নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আজ মারুফ ভাইয়ের সঙ্গে সবকিছু ফাইনাল হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মারুফ ভাই কোচের পদে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিয়েতনামে তিনি অ-২০ দল নিয়ে যাচ্ছেন। আসার পরই দলের অনুশীলনে যোগ দেবেন। তবে আপাতত স্থানীয় কোচরা খেলোয়াড়দের অনুশীলন করাবেন। দুই একদিনের মধ্যে আবাহনীর অনুশীলন শুরু হবে।'

মারুফুল ২০০৮ সাল থেকে কোচিংয়ে যুক্ত আছেন। মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আগে দায়িত্ব পালন করেছেন। মাঝে কেরালা সাফে জাতীয় দলের কোচও ছিলেন। 

এই প্রথম আকাশী-নীল জার্সিধারীদের তাঁবুতে দেখা যাবে ৫৪ বছর বয়সী কোচকে। মারুফুলের কোচিংয়ে শেখ রাসেল ট্রেবল জিতেছিল। মোহামেডান হাতে নিয়েছিল সুপার কাপ ট্রফি। এছাড়া অন্য ট্রফি তো আছেই।

মারুফুল দক্ষিণ এশিয়ার প্রথম উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ। সবশেষ এএফসি প্রো লাইসেন্স করেছেন। সম্প্রতি কাঠমান্ডুতে বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন