চ্যাম্পিয়নস লিগ 

হাল্যান্ডের মাইলফলকের ম্যাচ, প্রতিপক্ষ ইন্টার    

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪

নতুন ফরম্যাটে আজ বুধবার শুরু হচ্ছে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ মিশন। প্রতিপক্ষ ইন্টার মিলান। ইত্তিহাদে গত বছরের ফাইনালে ইন্টারকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল সিটি। অবশ্য আজকের সিটির প্রথম ম্যাচটি আবার দলটির প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডের জন্য মাইলফলকের। ম্যাচ শুরু হবে রাত ১টায়।   

২৪ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ড সিটির হয়ে হয়ে গোলের সেঞ্চুরি পূরণের দ্বারপ্রান্তে। ১০৩ ম্যাচে এখন পর্যন্ত তার গোল ৯৯টি। আজই সেটা পূরণ করে ফেলতে পারেন। আছেন অবিশ্বাস্য ফর্মে। ইন্টারের বিপক্ষে ম্যাচের আগেই এমন ফর্ম নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে মৌসুম শুরু হতেই ৪ ম্যাচে করেছেন ৯ গোল। তার মধ্যে আছে দুটি হ্যাটট্রিক। তার এই আগুনে ফর্ম নিয়ে ম্যাচের আগে গার্দিওলার বিস্ময়, ‘আমি এভাবে প্রত্যাশা করিনি সে প্রতি ম্যাচে তিনটি, দুটি গোল করবে। কিন্তু এখন সেটাই হচ্ছে।’

প্রাণভোমরা ফর্মে থাকলেও ইন্টারকে নিয়ে সমীহ আছে গার্দিওলার। তার কথা, ‘ঐতিহাসিক একটা দল। যাদের মানসিকতাও অবিশ্বাস্য। প্রতি ম্যাচ জয়ের জন্যই তারা মাঠে নামে। বলা যায় আমাদের মতোই মানসিকতার।’

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন ফরম্যাটে দ্বিতীয় দিন আরও দল মাঠে নামছে। একই সময় রাতে মাঠে নামবে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যাদের প্রতিপক্ষ টুর্নামেন্টে প্রথম খেলতে আসা জিরোনা। নিজেদের মাঠে চ্যালেঞ্জই অপেক্ষা করছে পিএসজির সামনে। কিলিয়ান এমবাপ্পের চলে যাওয়ার পর কম অভিজ্ঞতা সম্পন্ন বর্তমান এই দল। তবে ব্র্যাডলি বারকোলা, ওসমান দেম্বেলে ও নিউ সাইনিং জোয়াও নেভেসদের নিয়ে গড়া আক্রমণ আশার সঞ্চার করেছে। লিগে তারা এখনও অপরাজেয়। তার মধ্যে ১৯ বছর বয়সী নেভেস এখন পর্যন্ত ৪ ম্যাচে অ্যাসিস্ট করেছেন ৪টি। কম অভিজ্ঞ দল নিয়েও পিএসজি কোচ লুইস এনরিকের আশা, নিজেদের তারকা নিজেরাই গড়বেন তারা, ‘নিজেদের তারকা নিজেদের গড়তে হবে। আমি নিজে অনুপ্রাণিত এবং উচ্ছ্বসিত যে ক্লাবের আস্থাটা আমার ওপর আছে। এখন ফলাফলের মাধ্যমে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।’

একই রাতে মাঠে নামছে গত আসরের রানার্স আপ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টুমন্ড। তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী