নতুন কোচকে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ দিলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯

আল নাসরের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেফানো পাউলি। যোগ দিয়ে প্রথম ম্যাচে জয়ের স্বাদও পেয়েছেন তিনি। যার পেছনে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান।  সৌদি প্রো লিগে আল ইত্তিফাককে ৩-০ গোলে হারানোর দিনে প্রথম গোলটি ছিল পর্তুগিজ তারকার। 

সিরি আ’য় ২০২২ সালে এসি মিলানকে শিরোপা জেতানো পাউলি গত বুধবার দায়িত্ব নিয়েছেন। স্থলাভিষিক্ত হয়েছেন লুইস কাস্ত্রোর। পূর্বের কোচের অধীনে মৌসুমের শুরুটা আহামরি না হওয়াতে তার প্রতি সন্তুষ্ট ছিল না ক্লাব কর্তৃপক্ষ। সৌদি প্রো লিগে তিন ম্যাচে জয় ছিল মাত্র একটি। 

অপর দিকে, রোনালদো আল নাসরের সর্বশেষ এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শর্তার বিপক্ষে ১-১ ড্র ম্যাচ মিস করেছিলেন। ভাইরাল ইনফেকশনে খেলতে পারেননি। তবে এদিন ম্যাচে ফিরেই শুরুর গোলটি এনে দেন তিনি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে প্রথম গোলটি করেছেন। যা ছিল মৌসুমে রোনালদোর তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে ইত্তিফাককে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি সালেম আল নাজদি ও অ্যান্ডারসন তালিসকা। ৫৬ ও ৭০ মিনিটে একটি করে গোল করেছেন। 

এর ফলে মৌসুমে প্রথম হারের স্বাদ নিলো আল ইত্তিফাক। তার পরেও স্টিভেন জেরার্ডের অধীনে থাকা দলটি পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। আল নাসর উঠে এসেছে চার নম্বরে। পাঁচে রয়েছে আল আহলি। শীর্ষে আছে আল হিলাল, দুইয়ে আল ইত্তিহাদ। 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি