৯৮তম মিনিটের গোলে আর্সেনালের হৃদয় ভাঙলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩১

আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির ২০২৪ সালের ২২ সেপ্টেম্বরের ম্যাচের পুনঃপ্রচার সম্ভবত বহু বছর ঘুরেফিরে দেখবেন ফুটবল ভক্তরা। ক্লাসিক্যাল এক ম্যাচ উপহার দিলো ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট। ম্যাচের পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে ৯০ মিনিটের খেলা শেষ হলো ২-২ গোলের শ্বাসরুদ্ধকর ড্রয়ে। 

৯০ মিনিট তো নির্ধারিত সময়, এর সঙ্গে যোগ করা সময়েই প্রায় সময় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় নাটকীয়ভাবে। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে সেটাই হলো। ২০২২ সালের ১২ নভেম্বরের পর লিগে প্রথম হোম ম্যাচ হারের শঙ্কায় ছিল ম্যানসিটি। ১০ জন নিয়ে কিপার ডেভিড রায়ার বীরত্বে মনে রাখার মতো জয়ের একেবারে দোরগোড়ায় ছিল আর্সেনাল। কিন্তু বদলি নামা জন স্টোন্স বদলে দিলে হিসাবনিকাশ। ৮ মিনিটের ইনজুরি টাইমের শেষ মিনিটে জাল কাঁপিয়ে আর্সেনালের হৃদয় ভাঙলেন তিনি।

নবম মিনিটে আর্লিং হাল্যান্ড রেকর্ড গড়া গোলে ম্যানসিটিকে লিড এনে দেন। সাভিনিয়োর থ্রু বল ধরে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দৌড়ে ডেভিড রায়াকে পরাস্ত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এক ক্লাবে দ্রুততম একশ গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ভাগ বসান তিনি।

১৪ মিনিটে ইলকায় গুন্ডোগানের ফ্রি কিক আর্সেনালের গোলপোস্টে আঘাত করে। এর আট মিনিট পর বক্সের ভেতর নেওয়া সতীর্থের ছোট পাসে বাঁ পায়ের কোনাকুনি শটে জালে বল ঠেলে দেন কালাফিওরি।

স্টোন্সের গোল উদযাপন

প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল উঁচুতে লাফিয়ে হেড করেন গ্যাব্রিয়েল। সিটি গোলকিপার কোনও সুযোগই পাননি। বিরতিতে যাওয়ার ঠিক আগে ইনজুরি টাইমের অষ্টম মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজানোর পরও বলে লাথি মেরে ক্ষোভ ঝারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিয়ান্দ্রো ট্রসার্ড।

আর্সেনাল যে একজন কম নিয়ে খেলছে, তা টের পেতে দেননি তাদের কিপার রায়া। ৫৭ মিনিটে কাইল ওয়াকারের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। দুই মিনিট পর হাল্যান্ডের হেডের বিপরীতে অবিশ্বাস্য সেভ করেন তিনি। ৮৭ মিনিটে জোসকো জিভারদিওলের দারুণ চেষ্টা ক্ষিপ্রতার সঙ্গে নস্যাৎ করে দেন রায়া। 

কিপারের নৈপুণ্যে জয়ের একেবারে শেষ সীমানায় ছিল আর্সেনাল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তীরে এসে তাদের তরী ডুবলো।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বললেন, ১০ জন নিয়েও দীর্ঘ সময় লিড ধরে রাখা ছিল অলৌকিক ব্যাপার। রেফারি মাইকেল অলিভারের কিছু সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তার উত্তর, ‘তারা আমার মন্তব্যের উপযুক্ত নয়।’

এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে উঠলো ম্যানসিটি। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি