টানা ৭ ম্যাচ জিতে নিজেদের ছাড়িয়ে যাওয়ার আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯

খর্ব শক্তির দল নিয়ে খেলতে নেমেছিল বার্সেলোনা। তার পরেও গেতাফের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি কাতালান জায়ান্টদের। ১-০ গোলের জয়ে লা লিগায় ৭ ম্যাচ নিজেদের শতভাগ রেকর্ড তারা ধরে রেখেছে। এই মৌসুমে টানা সাত ম্যাচে জেতা বার্সার লিগে এটি দ্বিতীয় সেরা। ২০১৭-১৮ মৌসুমের শুরুতেও জয় ছিল সাতটি। সেরাটা ছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার কাতালান ক্লাবটি জিতেছিল ৮টি ম্যাচ। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশন। 

এমন ম্যাচে বার্সার হয়ে বিশ্রামে ছিলেন অনেকে। তারা হলেন- পেদ্রি, দানি ওলমো, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রোনাল্ড আরাউহো, ফেরমিন লোপেজ ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। মার্ক আন্দ্রে টের স্টেগেনতো চোট পেয়ে ছিটকেই গেছেন। 

স্বাগতিক বার্সা পুরোটা সময় আধিপত্য করেছে। বল দখলে রেখেছে ৮০ শতাংশ। কিন্তু গোলের অনেক চেষ্টা করেও সেগুলো কাজে লাগাতে পারেনি। গোলের চেষ্টা ছিল ১৬টির মতোন। সেগুলো কাজে লাগানো গেলে ব্যবধান বড় হতো। 

বার্সাকে একমাত্র গোলে জয় এনে দেওয়া লেভানডোভস্কি এখন সর্বোচ্চ গোলদাতা। ১৯তম মিনিটে গেতাফে গোলকিপার হাই ক্রস ধরে রাখতে ব্যর্থ হলে লুজ বল থেকে পোলিশ তারকা জাল কাঁপিয়েছেন। পরে অবশ্য ৭৭ মিনিটে তার বদলে মাঠে নামেন পেদ্রি। মার্ক আন্দ্রে টের স্টেগেন না থাকায় তার বদলে গোলবার সামলেছেন ইনাকি পেনা। 

এদিন  অধিনায়কদের অন্যতম স্টেগেনের সুস্থতা কামনায় বিশেষ টি শার্ট পরে মাঠে প্রবেশ করে বার্সা।  গেতাফে অবশ্য স্টপেজ টাইমে সমতা ফেরানোর কাছে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থ হয়েছে।  ৭ ম্যাচে ৭ জয়ে বার্সা ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৫ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।   

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী