জয়সূচক গোল প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৯:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৪৩

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল রায়ানের বিপক্ষে আল নাসরকে জয় এনে দেওয়া গোলটি ক্রিস্টিয়ানো রোনালদো উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। সোমবার খেলার ১৪ মিনিট বাকি থাকতে পর্তুগাল অধিনায়ক দলের দ্বিতীয় গোল করেন। এদিন ছিল তার বাবা হোসে দিনিস আভেইরোর ৭১তম জন্মদিন।

২-১ গোলে জয়ের ম্যাচে রোনালদো জাল কাঁপানোর পর দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে উদযাপনে বাবাকে স্মরণ করেন। ম্যানইউতে তৃতীয় মৌসুম কাটানোর সময় ২০০৫ সালে লিভারের জটিলতায় মারা যান রোনালদোর বাবা।

খেলা শেষে রোনালদো বলেছেন, ‘আজকের গোলে ছিল ভিন্ন স্বাদ। আজ বাবা বেঁচে থাকলে অনেক ভালোবাসতাম, কারণ আজ তার জন্মদিন।’

রোনালদোর পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়, পাঁচটি ব্যালন ডি’অর ও ইউরো ২০১৬-এর গৌরবোজ্জ্বল অর্জন দেখে যেতে পারেননি তার বাবা। 

প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে ৯০০ গোল করা রোনালদো জানালেন, তার খেলোয়াড়ি ক্যারিয়ারের খুব বেশি সময় আর বাকি নেই। ৩৯ বছর বয়সী উইঙ্গার বললেন, ‘আমি এখনও খেলতে ভালোবাসি। আমি জানি মাঠে খেলার জন্য আর বেশি সময় বাকি নেই। রেকর্ড আমার একটি অংশ। আমি সেগুলো ভাঙতে অভ্যস্ত। সেরা খেলোয়াড় কিংবা পুরস্কার জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো উপভোগ করা এবং ক্লাব ও জাতীয় দলের উপকারে আসা। আমি প্রথম দিন থেকে চাপ অনুভব করেছি এবং শেষ পর্যন্ত করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের