চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচ পর হার দেখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৯

মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ফ্রান্সের মাটিতে হার দেখলো। প্রথমার্ধের পেনাল্টিতে লিঁল চমকে দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের। বুধবার ১-০ গোলে জিতে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ১৪ ম্যাচ ধরে অপরাজেয় থাকার মর্যাদা কেড়ে নিলো ফরাসি ক্লাব।

২০২৩ সালের ১৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে  ম্যানচেস্টার সিটির কারছে সবশেষ হেরেছিল রিয়াল। তারপর গত মৌসুমে ১৩ ম্যাচের সবগুলোতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদ ক্লাব। নতুন আসর এবার ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে শুরু করেছিল তারা।

প্রথমার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে রিয়ালের জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৩৬ ম্যাচ অজেয় থাকা দল জানুয়ারির পর প্রথম হার দেখলো।

এই জয়ে লিগ ওয়ানের দল লিঁল দুই ম্যাচে প্রথম তিন পয়েন্টের দেখা পেলো। সমান পয়েন্ট রিয়ালেরও। গোলব্যবধানে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে ১৭তম স্থানে মাদ্রিদ ক্লাব।

গত সপ্তাহে পেশির ইনজুরিতে পড়ায় কার্লো আনচেলত্তি শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পেকে রাখেননি। মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ষষ্ঠ মিনিটে নিচু শটে প্রথম সুযোগ পেয়েছিলেন। গতি ধরে রেখে অতিথিরা খেলতে থাকে। দ্বিতীয় সুযোগ মেলে কিছুক্ষণ পর যখন এন্দ্রিকের খুব কাছ থেকে নেওয়া শট লুকাস শেভালিয়ের ব্লক করেন।

২৬ মিনিটে লিঁল প্রথম গোলের বেশ কাছে ছিল। আন্দ্রি লুনিন চমৎকার ডাবল সেভে রিয়ালকে বাঁচান। প্রথমবার ডেভিডের হেড ফিরিয়ে দেওয়ার পর কানাডিয়ানের পরবর্তী শট রুখে দেন রিয়াল কিপার।

তবে চাপ ধরে রেখে স্টপেজ টাইমে পুরস্কার পায় লিঁল। এডন ঝেগরোভার ফ্রি কিক এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে লাগে। ভিএআর রিভিউয়ে পেনাল্টির রায় আসে এবং ডেভিড এবার জাল কাঁপান।

কার্লো আনচেলত্তি এন্দ্রিক ও এডার মিলিতাওয়ের জায়গায় এমবাপ্পে ও লুকা মদরিচকে মাঠে পাঠালেরও লিঁল লিড ধরে রেখে জিতে যায়।  

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ