বাফুফে নির্বাচন

গুঞ্জন থাকলেও প্রধান নির্বাচন কমিশনার পদে পরিবর্তন নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৯:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:২৭

আসন্ন ২৬ অক্টোবর  বাফুফের  নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পদে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। সাবেক আমলা মেজবাহ উদ্দিনকে আবারও নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাফুফের নির্বাহী কমিটির আজকের সভায় এমন সিদ্ধান্তই হয়েছে।  এর আগে মেজবাহ উদ্দিন  ২০০৮, ১২, ১৬ ও ২০ সালে  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বাফুফের নির্বাচন পরিচালনা করা ছাড়াও মেজবাহ উদ্দিন কয়েক মেয়াদে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।  এই প্রসঙ্গে বাফুফের নির্বাহী কমিটির সদস্য সত্যজিত দাশ রুপু সভা শেষে বলেছেন, ‘গত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, তিনি(মেজবাহ উদ্দিন) খুব সূচারুভাবে পরিচালনা করেছেন। ওনার ওপরে সবার আত্মবিশ্বাস ছিল বিধায় সবাই তার নাম প্রস্তাব করেছেন, বোর্ডও সম্মতি দিয়েছে।’

তিন সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের পাশাপাশি দুই জন নির্বাচন কমিশনার হিসেবে আছেন এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান। গতবার নির্বাচন কমিশনে ছিলেন অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু। তিনি অবশ্য এবার নেই। 

নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি তিন সদস্যের নির্বাচনি আপিল কমিশনও গঠিত  হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মো জাকারিয়া। সদস্য হিসেবে রয়েছেন হারুনুর রশীদ ও মিহির সারওয়ার মোর্শেদ।  এছাড়া সভাতে ১৩৩ জন কাউন্সিলর কিংবা ভোটার তালিকা অনুমোদন করা হয়েছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী