হামজা বা তার কাছাকাছি মানের খেলোয়াড় হলে আপত্তি নেই, তবে...

তানজীম আহমেদ
১২ অক্টোবর ২০২৪, ১৮:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

অস্ট্রেলিয়া প্রবাসী আরহমান ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলনে রয়েছেন। তাকে ঘিরে সমর্থকরা নতুন করে আশাবাদী হতে চাইছেন। ভবিষ্যতে যদি এমন একজন খেলোয়াড় লাল-সবুজ সিনিয়র দলে দেখা যায়। তা হবে কিনা সময় বলে দেবে। তবে প্রবাসী ফুটবলাররা দেশের হয়ে খেলুক তা স্থানীয় অনেক কোচ চান না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কেউ কেউ মন্তব্য করেছেন। এ নিয়ে অবশ্য দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক মুখ খুলেছেন। প্রবাসী  ফুটবলাররা দেশের হয়ে খেলুক তা অবশ্যই চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে শর্ত হলো হলো মানসম্মত হতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখে উল্টো তোপ দাগাতে ভুল করেননি ৫৫ বছর বয়সী কোচ। 

দেশে ফুটবলার থাকলেও মানসম্মত তেমন নয়। যাদের নিয়ে সাফ অঞ্চলে সিনিয়রদের আসরে নিকট ভবিষ্যতে শ্রেঠত্ব পুনরুদ্ধার করা সম্ভব। তাই প্রবাসী ফুটবলারদের খোঁজে সবাই। একটু সম্ভাবনা দেখলেই তাকে ঘিরে স্বপ্ন দেখে সমর্থকররা। জামাল ভূঁইয়া ও তারিক কাজী তো প্রবাসে থেকে দেশের হয়ে খেলছেন। তাদের মতো অন্যদের ঘিরে প্রত্যাশা থাকলেও এখনও কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। তারপরও একটু খোঁজ মিললেও ফেসবুক সরগরম!

জুলকারনাইন ইউসুফ

বর্তমানে আবাহনী লিমিটেডের অনুশীলন নিয়ে ব্যস্ত রয়েছেন মারুফুল হক। তিনি প্রবাসী ফুটবলারদের নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।শুরুতে প্রবাসী ফুটবলার সম্পর্কে মূল্যায়ন, 'প্রবাসে অনেক খেলোয়াড় আছে। তবে আমার কথা হলো তাদের মধ্যে মানসম্মত খেলোয়াড় হলে আমার কোনও আপত্তি নেই। তারা লাল-সবুজ দলের হয়ে খেলতে পারলে দেশই উপকৃত হবে। কিন্তু তাই বলে যদি গড়পড়তার যে কোনও দেশের যে কোন লিগ খেললেই ভালো ফুটবলার এমন ভাবার কোনও কারণ নেই।  এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আমার পরিষ্কার কথা মানসম্মত খেলোয়াড় আসুক। তাতে কারও কোনও আপত্তি থাকার কথা নয়।’

সম্প্রতি পাকিস্তান-শ্রীলঙ্কার হয়ে প্রচুর প্রবাসী ফুটবলার খেলা শুরু করেছেন। ফ্রান্স তো তাদের বংশোদ্ভুত খেলোয়াড় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হয়েছে। তাই বাংলাদেশে প্রবাসীরা এলে হয়তো দল ঘুরেও দাঁড়াতে পারে। এমন বিশ্বাস সমর্থকদের। তাই তো ইংল্যান্ড হামজা চৌধুরীকে ঘিরে অনেক স্বপ্ন সবার। মারুফুল এই প্রসঙ্গে বলেছেন, ‘দেখুন হামজার মতো খেলোয়াড় আসলে দলই উপকৃত হবে। এটা সবাই জানে। আমরা তো চাই ওর মতো খেলোয়াড় আসুক। এখন যদি ঢালাওভাবে যাদের পাওয়া যায় তাদের নিয়ে আসার কথা বলা হয় তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে। আর পাকিস্তান ও শ্রীলঙ্কাতে তো নিজস্ব ফুটবলার কম। তাই ওরা প্রবাসে ঝুঁকেছে। আমাদের তো ফুটবলারের অভাব নেই। এখন প্রবাস থেকে যারা আসে তাদের আর এখানকার ফুটবলারদের মান এক কিংবা কম হয়। তাহলে প্রবাসীদের কারণে কেন স্থানীয়রা ভুগবে? কেন জায়গা নষ্ট হবে। ফ্রান্সে এমবাপ্পের মতো খেলোয়াড় তো ওই দেশে জন্ম ও বেড়ে উঠেছে। তাদের মতো কোয়ালিটি খেলোয়াড় খেললে তো কারও কোনও কথাই নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অভিযোগ হলো স্থানীয় কোচদের কেউ কেউ এখানকার খেলোয়াড়দের প্রতি আলাদা অনুরাগ রয়েছে। কেউ কেউ তো আবার এজেন্ট জাতীয় কিছু। যে কারণে তারা চায় না দেশের বাইরে থেকে কেউ এসে জায়গা করে নিক। তাতে করে কোচদের আধিপত্য খর্ব হবে।

মারুফুল হেসেই ব্যাখ্যা দিলেন এভাবে, ‘কোনও কোচই চায় না মানসম্মত খেলোয়াড় ছাড়া মাঠে খেলতে। কারণ দিনশেষে তাকে জবাবদিহিতা করতে হয়। পারফরম্যান্স খারাপ হলে চাকরি যাওয়ার সুযোগ থাকে। তাহলে কেন ওই কোচ মানসম্মত প্রবাসী বাদ দেবে। আর আমার বেলাতে তো কোয়ালিটি বড় কথা। নিজস্ব কোনও খেলোয়াড় বলে কথা নেই। আসলে ঢালাওভাবে বিদেশি আসাতে আমার আপত্তি নাই, কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ দিয়েই জাতীয় দলে জায়গা করে নিতে হবে।’

জামাল ভূঁইয়া

একসময় সামাদ ইউসুফ, ইসমাইল বাঙ্গুরার মতো খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে দলভুক্ত করার কথা উঠেছিল। কথিত আছে মারুফুল তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন। মারুফুল বলেছেন, 'আপনি যাদের নাগরিকত্ব দেবেন তাদের বয়স তো দেখতে হবে। সামাদ, বাংগুরা, কিংসলে সে সময় তাদের ফর্মের শেষ বেলায় ছিল। তাদের পক্ষে কতদিন জাতীয় দলে সার্ভিস দেওয়া সম্ভব ছিল তা সময় বলে দিতো। এছাড়া ক্যান্সার হলে কেমোথেরাপি দিয়ে রোগী বেশিদিন বাঁচানো কঠিন। বাফুফে যদি আমার কথা শুনে বিদেশি অন্তর্ভুক্তি বাদ দিয়ে থাকে তবে ১৫ বছর যাবত বলে আসছি গ্রাসরুট ও ইয়ুথ ফুটবলে জোর দেওয়ার কিন্তু বাফুফে কেন আমার এ কথাটি শুনছে না!’

আর নিজের অবস্থান তুলে ধরে উয়েফা এ লাইসেন্সধারী কোচ আরও বলেছেন, 'আমি তো প্রথম জামাল ভুঁইয়াকে শেখ জামালে খেলিয়েছি। ও তো জাতীয় দলে খেলে ডেনমার্ক চলে যেতো। কিছু দিন আগে অনূর্ধ্ব-২৩ দলে জুলকারইন ইউসুফকে দলভুক্ত করেছিলাম। ও দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। ইউসুফ জুলকারনাইন এখন কোথায় খেলছে কেমন পারফর্ম করছে,  যদি সে অসাধারণ ফুটবলার হতো তবে এতদিনে তার ভালো লিগে ভালো দলে খেলতো। তাই আমি নিজে মোটেও প্রবাসীদের বিপক্ষে নেই। হামজা বা তার কাছাকাছি মানের খেলোয়াড় হলে আপত্তি থাকবে কেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দোষী করা নিয়ে শেষে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই কেন আমার ১০ বছর আগের মন্তব্য নতুন করে কারা কীজন্য নিয়ে এসে আমাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে তা আমি বুঝি। কিন্তু এ বিষয়ে আমার মতামত দেওয়ার প্রয়োজন বোধ করি না, তবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে তখন বলার সুযোগ থাকবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের