নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১০:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৪

অভিষিক্ত হয়েই চমক দেখালেন জার্মানির ফরোয়ার্ড জেমি লেওয়েলিং। ৬৪ মিনিটে তার করা বুলেট গতির শটে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে তারা। তাতে নেশন্স লিগে প্রথমবারের মতো নকআউট পর্বে নাম লিখিয়েছে জার্মানি। 

ম্যাচে অভিষিক্ত দুই জনের একজন ছিলেন ২৩ বছর বয়সী লেওয়েলিং। দ্বিতীয় মিনিটে জালও কাঁপিয়েছিলেন তিনি। কিন্তু সেটা বাতিল হয়েছে অফসাইডে। তবে ৬৪ মিনিটে আর কোনও ভুল হয়নি। ডাচরা কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে তিনি বল ঠিকই জালে পাঠিয়েছেন। 

চার ম্যাচে জার্মানির সংগ্রহ ১০ পয়েন্ট। তাতে শেষ আট নিশ্চিত হয়েছে জার্মানির। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জার্মানি। 

জার্মানি শুরু থেকেই সফরকারীদের ব্যাকফুটে রাখার চেষ্টা করে। লেওয়েলিংয়ের একমাত্র গোলটি ছাড়া আরও স্কোরের সুযোগও আসে। কিন্তু লক্ষ্যে থাকেনি সেসব। ৫৪ মিনিটেও আবার চেষ্টা করেছিলেন সার্জ জনাব্রি। সেখানেও ব্যর্থ হন তিনি। ডাচরা ৭৭ মিনিটে প্রথমবার সুযোগ পেলেও জাভি সিমন্সের সেই চেষ্টা গিয়ে আঘাত করে বারে। 

এদিকে, কোয়ার্টার ফাইনালের পথে ফ্রান্সও বড় ধাপ দিয়ে এগিয়েছে। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে তারা। পেনাল্টি স্পট থেকে শুরুর গোলটি করেন ফরাসি স্ট্রাইকার রান্ডাল কোলো মুয়ানি। প্রথমার্ধের স্টপেজ টাইমে বেলজিয়ামের লুইস ওপেন্ডা একটি গোল শোধ করেছেন।  তবে ঘণ্টা খানেকের মাথায় মুয়ানি নিজের জোড়া গোল তুলে নিশ্চিত করেছেন ফ্রান্সের জয়। একই গ্রুপ থেকে ইতালিও কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইসরায়েলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। জোড়া গোল করেছেন ইতালি ডিফেন্ডার জিওভানি ডি লরেঞ্জো। 

এই জয়ে ‘এ’ লিগের গ্রুপ দুইয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। সমান ম্যাচে ফ্রান্সের সংগ্রহ ৯ পয়েন্ট। পরের রাউন্ড নিশ্চিত করতে পরের দুই ম্যাচ থেকে ইতালির প্রয়োজন একটি পয়েন্ট। 

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম