মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ০৮:১২আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৫১

চোট সারিয়ে ফেরার পর বিধ্বংসী এক মেসিকেই দেখা গেলো। বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। 

চোট থেকে ফেরার পর এটি ছিল আর্জেন্টাইন অধিনায়কের দ্বিতীয় ম্যাচ। বুড়িয়ে গেলেও তিনি যে এখনও অপরিহার্য সেটার প্রমাণ দিয়েছেন তিনটি যান্ত্রব ফিনিশিং আর দুই অ্যাসিস্টে। স্বভাবসুলভ সৃষ্টিশীলতাই ফুটে উঠে এই ম্যাচে। ১৯তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের ভুলের সুযোগটাই নেন তিনি। আসে প্রথম গোল। 

তার পর বলিভিয়া গোলকিপার বেশ কয়েকটি সেভ করলে ব্যবধান বাড়তে সময় লাগছিল তাদের। বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম আবারও প্রাণ ফিরে যায় ৪৩ মিনিটে। বাড়ে ব্যবধান। এবার মেসির ক্রস থেকে স্কোর ২-০ করেছেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে মেসির বানিয়ে দেওযা বলে স্কোর ৩-০ করেন হুলিয়ান আলভারেজ। 

দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। বিরতির পরই ব্যবধান বাড়তে পারতো। নিকোলাস ওটামেন্ডি হেড করলেও সেটা বাতিল হয় অফসাইডে। তবে চতুর্থ গোলের জন্য স্বাগতিকদের খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ৭০ মিনিটে বদলি হয়ে নামা থিয়াগো আলমাদা নাহুয়েল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি তুলে নিয়েছেন। তার পর তো দর্শনীয় পারফরম্যান্স আর স্বভাবসুলভ দক্ষতায় ৮৪ ও ৮৬ মিনিটে আরও দু’বার জালে বল পাঠান মেসি। তুলে নেন হ্যাাটট্রিক। যেখানে সঙ্গী ছিল বল নিয়ে মেসির চিরচেনা সেই কারিকুরি।  

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা বাছাইয়ে ২২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। কলম্বিয়ার চেয়ে তারা ৩ পয়েন্ট এগিয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী